অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ডাক পেলেন স্মিথ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 37 মিনিট আগে
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ডাক পেলেন স্মিথ

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ডাক পেলেন স্মিথ

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ডাক পেলেন স্মিথ

অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি বিশ্বকাপ দলে যুক্ত হয়েছেন স্টিভেন স্মিথ। জশ হ্যাজলউডের অনুপস্থিতিতে তাকে স্কোয়াডে নেওয়া হয়েছে। ফলে প্রয়োজন হলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন তিনি।

মিচেল মার্শ কুঁচকিতে আঘাত পেয়ে ইনজুরিতে পড়ায় স্মিথকে দ্রুত দলে উড়িয়ে আনা হয়। তিনি ইতোমধ্যে অনুশীলনও করেছেন। তবে একাদশে থাকবেন কি না, তা নিশ্চিত নয়।

মার্কাস স্টয়নিস হাতের আঘাত থেকে গুরুতর কোনো সমস্যায় নেই। জিম্বাবুয়ের কাছে হারের পর সুপার এইটে যেতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয় এখন অস্ট্রেলিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচক টনি ডোডেমাইড জানিয়েছেন, আইসিসি নিয়ম অনুযায়ী ম্যাচের অন্তত একদিন আগে স্কোয়াড পরিবর্তন অনুমোদন করতে হয়।

ব্যাটিং লাইনআপেও ধারাবাহিকতা নেই ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস ও টিম ডেভিড এখনো প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি।

রিজার্ভ হিসেবে দলে আছেন শন অ্যাবট, তবে কারও চোট না লাগলে তিনি মূল দলে সুযোগ পাবেন না।