রিশাদদের হারিয়ে শরীফুলদের জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 9 মিনিট আগে
রিশাদদের হারিয়ে শরীফুলদের জয়

রিশাদদের হারিয়ে শরীফুলদের জয়

রিশাদদের হারিয়ে শরীফুলদের জয়

পাকিস্তান সুপার লিগের শুরুটা রোমাঞ্চকর জয়ে রাঙিয়েছে শরিফুল ইসলামের পেশোয়ার জালমি। গাদ্দাফি স্টেডিয়ামে হাই স্কোরিং ম্যাচে তারা ৫ উইকেটে হারিয়েছে রিশাদ হোসেনের রাওয়ালপিন্ডিজকে।

২১৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে জালমি পৌঁছে যায় ২১৬/৫ শেষ ওভারের প্রথম বলেই নিশ্চিত হয় জয়। ওপেনিং জুটিতে দারুণ সূচনা এনে দেন বাবর আজম ও মোহাম্মদ হারিস। দুজনে মিলে যোগ করেন ৭৮ রান। বাবর ২৮ বলে ৩৯ করে ফিরলেও হারিস খেলেন ২৮ বলে ৪৭ রানের ইনিংস।

এরপর কুশল মেন্ডিস ১৭ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেললেও মাঝপথে কিছুটা চাপে পড়ে জালমি। তবে আবদুল সামাদ (১১ বলে ৩৩) ও মাইকেল ব্রেসওয়েল (১৭ বলে ৩৫) ম্যাচে ফেরান দলকে। শেষদিকে আমির জামাল মাত্র ৫ বলে ১৭ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।

রাওয়াল পিন্ডির হয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বাংলাদেশের রিশাদ হোসেন। ৪ ওভারে ৩৫ রান খরচা করে শিকার করেন ১ উইকেট। রিশাদ প্রথম ৩ ওভারে দেন ১৭ ও শেষ ওভারে দেন ১৮ রান।

এর আগে ব্যাট করতে নেমে রাওয়ালপিন্ডিজ তোলে ২১৪/৪। ওপেনার ইয়াসির খান ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ১২৫ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে দলটি। ইয়াসির ৪৬ বলে ৮৩ রান করেন, আর রিজওয়ান করেন ৩২ বলে ৪১।

শেষদিকে কামরান গুলাম (২০ বলে ৩৭), ড্যারিল মিচেল (১৩ বলে ২৩) ও স্যাম বিলিংস (৮ বলে অপরাজিত ১৮) রান বাড়ান। জালমির হয়ে আলি রাজা নেন ২ উইকেট, আর অ্যারন হার্ডি ও আমির জামাল নেন একটি করে। বাংলাদেশর শরীফুল ইসলাম এদিন ৩১ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি।