জিম্বাবুয়ের খোঁচার জবাবে শান্ত, নাহিদ রানা কেমন বোলার সেটা ম্যাচেই টের পাবে জিম্বাবুয়ে
-
1
নিউজিল্যান্ডের নতুন ব্যাটিং কোচ সাবেক কিউই তারকা বিজে ওয়াটলিং
-
2
শ্রীলঙ্কা টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয় ডি সিলভা
-
3
কুশল মেন্ডিস শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক
-
4
আফগানিস্তানের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের বাংলাদেশ দল ঘোষণা
-
5
আবুধাবির গরমকে পাশ কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ধারাবাহিকতার পরীক্ষা বাংলাদেশের
জিম্বাবুয়ের খোঁচার জবাবে শান্ত, নাহিদ রানা কেমন বোলার সেটা ম্যাচেই টের পাবে জিম্বাবুয়ে
জিম্বাবুয়ের খোঁচার জবাবে শান্ত, নাহিদ রানা কেমন বোলার সেটা ম্যাচেই টের পাবে জিম্বাবুয়ে
নাহিদ রানার গতি নিয়ে প্রশ্ন করায় আগের দিন সংবাদ সম্মেলনে খোঁচা মেরে কথা বলেছিলেন শন উইলিয়ামস। এবার পাল্টা জবাব দিলেন নাজমুল হোসেন শান্ত। শন বলেছিল, মানুষের চেয়েও বেশি গতিতে বল করার মেশিন আছে তাদের। আর এবার সংবাদ সম্মেলনে শান্ত বললেন,
"এটা কালকের ম্যাচে যখন নাহিদ বল করবে আর প্রতিপক্ষ যখন ব্যাটিং করবে তখন বুঝতে পারবেন নাহিদ রানা কত জোরে আসলে বল করে আর কতটা এক্সট্রাঅর্ডিনারী আসলে সে।"
নাহিদ রানা সম্পর্কে শান্ত আরো বলেন, "ওকে আমি আগে থেকেই চিনি। রাজশাহী বিভাগ থেকেই তাকে আমি চিনি। তাকে একটা বার্তাই দেওয়া হয়েছে যেন সে ১৪০+ বল করে। খেলার সুযোগ যদি আসে সে যেন ১৪০+ গতিতে বল করে।"
সিলেটে প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এই অধিনায়ক, " প্রস্তুতি খুব ভালো হয়েছে। সুযোগ-সুবিধার দিক থেকেও দারুণ। যেমন উইকেটে প্র্যাকটিস করতে চেয়েছি, তেমন সুবিধাই পেয়েছি। এখানকার গ্রাউন্ডসম্যানদের ধন্যবাদ দিতে হয়। আশা করি ম্যাচেও এমন উইকেট পাব।"
