সকাল-সকাল দেখা গেল সাকিবের দাপুটে ব্যাটিং
-
1
বাংলাদেশ এইচপি দলের রোমাঞ্চকর জয়, নিউজিল্যান্ড এ দলকে ২৩ রানে হারাল বাংলাদেশ
-
2
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের অভিনন্দন জানাল মন্ত্রিসভা
-
3
শেরেবাংলা স্টেডিয়ামে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড বাতিলের খবরটি মিথ্যা- বিসিবি
-
4
টেস্ট ক্রিকেটে শরিফুলের ঐতিহাসিক লাফ, টেস্টের নতুন শীর্ষ বোলার মিচেল স্টার্ক
-
5
দিনুশার লড়াকু শতকে ম্যাচ ড্র, ১-০ ব্যবধানে সিরিজ ভারতের
সকাল-সকাল দেখা গেল সাকিবের দাপুটে ব্যাটিং
সকাল-সকাল দেখা গেল সাকিবের দাপুটে ব্যাটিং
যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগ মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) আজ দেখা গেল সাকিবের ব্যাটিং শো। সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে দাপুটে ব্যাটিংয়ে সাকিব পেয়েছেন বড় রানের দেখা, তবে ছোঁয়া হল না পঞ্চাশের ঘর। ৬ চারে ২৬ বলে সাকিবের ব্যাট থেকে আসে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।
৩ ওভার শেষে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের অবস্থা যখন ২ উইকেট হারিয়ে ১৫ রান, তখন উইকেটে আগমন সাকিব আল হাসানের। নিজের খেলা তৃতীয় বলেই সাকিব পেয়ে যান বাউন্ডারি। তবে এদিন সাকিবকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ওপেনার জেসন রয়।
দাপুটে ব্যাটিংয়ে সাকিব এদিন ২৪ বলেই পৌঁছে যান ৩৫ রানে। এরপর অবশ্য আর কোনো রান যোগ করতে পারেননি নামের পাশে। ব্যক্তিগত ৩৫ রানে সাকিবের বিদায়ে ৮৯ রানে ৪র্থ উইকেট হারায় নাইট রাইডার্স। ২৬ বলে ৩৫ করা সাকিবের ইনিংস সাজানো ছিল ৬ বাউন্ডারিতে।
ডালাসে আগে ব্যাট করতে নামা লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের সংগ্রহ ১৬ ওভারে ১২১ রান।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেও সাকিব আলো ছড়িয়েছেন দারুণভাবে। ব্যাট হাতে ৪ নম্বরে নেমে ১৩ বলে ১৮ রান করে ৩ ওভার বোলিং করে ৩২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। সাকিবের দল জিতেছে ১২ রানে।
