ডিপিএল সুপার লিগের সূচি প্রকাশ
-
1
বোকামি করেছি- ড্রিংক ড্রাইভিং ইস্যুতে অনুতপ্ত ওয়ার্নার
-
2
বিপিএলে দুর্নীতির অভিযোগে একাধিক ব্যক্তি অভিযুক্ত, সাময়িক নিষেধাজ্ঞা বিসিবির
-
3
বাংলাদেশকে হারানোর প্রতিশোধ নয়, বাস্তবতায় থাকতে চান শান মাসুদ
-
4
পাকিস্তানকে সামান্য এগিয়ে রাখলেন শান্ত, তবুও আত্মবিশ্বাসী বাংলাদেশ
-
5
বিপিএল আয়োজন নিয়েই শঙ্কা, জোড়াতালি টুর্নামেন্টে রাজি নন তামিম
ডিপিএল সুপার লিগের সূচি প্রকাশ
ডিপিএল সুপার লিগের সূচি প্রকাশ
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) এর সুপার লিগে খেলবে কোন ৬ দল তা আগেই চূড়ান্ত হয়েছে। আজ (২০ এপ্রিল) ক্লাব কর্তাদের সঙ্গে সভা শেষে সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) সুপার লিগের প্রথম ২ রাউন্ডের সূচি চূড়ান্ত করেছে।
আগামী পরশু (২২ এপ্রিল) প্রথম রাউন্ডের খেলা। দুই দিন বিরতি দিয়ে ২৫ এপ্রিল মাঠে গড়াবে ২য় রাউন্ডের খেলা।
ডিপিএল সুপার লিগের প্রথম দুই রাউন্ডের সূচি-
২২ এপ্রিল, ২০২৪-
আবাহনী লিমিটেড বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব- ৯ টা, মিরপুর
শাইনপুকুর ক্রিকেট ক্লাব বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স- ৯ টা, বিকেএসপি ৩
মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ৯ টা, ফতুল্লা
২৫ এপ্রিল, ২০২৪-
আবাহনী লিমিটেড বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স- ৯ টা, ফতুল্লা
শাইনপুকুর ক্রিকেট ক্লাব বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব- ৯ টা, বিকেএসপি ৩
মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব- ৯ টা, মিরপুর।
এছাড়া ২৩, ২৬ ও ২৯ এপ্রিল বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে মাঠে গড়াবে রেলিগেশন লিগের ম্যাচ। ২৩ এপ্রিল গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমির প্রতিপক্ষ সিটি ক্লাব, ২৬ এপ্রিল রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ সিটি ক্লাব ও ২৯ এপ্রিল গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমির প্রতিপক্ষ রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
