সাইফউদ্দিনের ফেরা- তানজিদ তামিমের অভিষেক
-
1
হেডিংলে টেস্টে পাকিস্তানের চরম বিপর্যয়, আবহাওয়া বাঁধাকে দায়ী করলেন উমর গুল
-
2
বাবর আজমের ফেরায় স্বস্তি পাকিস্তান শিবিরে, লর্ডস টেস্টে জয়ের খোঁজে শান মাসুদের দল
-
3
আঘাতের কারণে দল থেকে ছিটকে গেলেন ফারিহা, বিকল্প ফারজানা
-
4
শেরেবাংলা স্টেডিয়ামে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড বাতিলের খবরটি মিথ্যা- বিসিবি
-
5
টেস্ট ক্রিকেটে শরিফুলের ঐতিহাসিক লাফ, টেস্টের নতুন শীর্ষ বোলার মিচেল স্টার্ক
সাইফউদ্দিনের ফেরা- তানজিদ তামিমের অভিষেক
সাইফউদ্দিনের ফেরা- তানজিদ তামিমের অভিষেক
আজ সন্ধ্যা ৬টায় সিরিজের ১ম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সাইফউদ্দিনের ফেরা- তানজিদ তামিমের অভিষেক; কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ?
লিটন দাসের সঙ্গে ওপেন করতে নামবেন বাঁহাতি তানজিদ হাসান তামিম। তিন নম্বরে যথারীতি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপরের তিন পজিশনে যথাক্রমে তাওহীদদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলি অনিক।
সাকিব আল হাসান চট্টগ্রাম পর্বে না থাকায় স্পিন আক্রমণ সামলাবেন শেখ মেহেদী, তার সঙ্গী হবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। পেস ইউনিটের নেতৃত্বে থাকবেন তাসকিন আহমেদ। শরিফুল ইসলামের সঙ্গে অলরাউন্ডার সাইফউদ্দিনকে নিয়ে বোলিং আক্রমণ সাজাবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াডে একমাত্র আনক্যাপড ক্রিকেটার হিসাবে আছেন তানজিদ হাসান তামিম। ১৮ মাস পর জাতীয় দলে বিবেচিত হলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
আজ ৩ মে সন্ধ্যা ৬ টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচ ড্রেসিংরুমে থেকেই দেখতে হতে পারে স্কোয়াডের বাকি তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুবকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
