রংপুরকে হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্সে উচ্ছ্বাস, বোনাস ঘোষণা
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 8 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
ভারত সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা, নতুন মুখ কামিল পুরান
-
2
টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে কিছুই জানতেন না রশিদ খান
-
3
শেষ ওভারের রোমাঞ্চে জিম্বাবুয়েকে ১ উইকেটে হারিয়ে ওডিআই সিরিজ জয় অসিদের
-
4
বাংলাদেশকে ১১৪ রানে হারিয়ে ফাইনালে ভারত
-
5
দক্ষিণ আফ্রিকা সফরের ওডিআই দলে ডাক পেলেন জ্যাক এডওয়ার্ডস, ছিটকে গেলেন স্ট্যানলেক
রংপুরকে হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্সে উচ্ছ্বাস, বোনাস ঘোষণা
রংপুরকে হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্সে উচ্ছ্বাস, বোনাস ঘোষণা
রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী রংপুর রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। গ্রুপ পর্বের দুই ম্যাচের মধ্যে দুটি ই রংপুরকে হারিয়ে চলতি বিপিএলে দারুণ ছন্দে আছে রাজশাহী। এই ফলাফলের স্বীকৃতিস্বরূপ দলের মালিকপক্ষ পুরো টিমের জন্য ঘোষণা করেছে বোনাস।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহী ওয়ারিয়র্সের প্রতিটি সদস্য।খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফসহ দলের সঙ্গে যুক্ত সবাইকে ২০ হাজার টাকা করে বোনাস প্রদান করা হবে।
এর পাশাপাশি ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রাখায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিমকে আলাদাভাবে বিশেষ সম্মান দেওয়া হয়েছে। দুজনকে ৫০ হাজার টাকা করে বিশেষ পুরস্কারের ঘোষণা করা হয়েছে।
দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট রাজশাহী ম্যানেজমেন্ট মনে করছে, এই জয় দলকে আরও আত্মবিশ্বাসী করবে এবং ভবিষ্যতে আরও ভালো খেলার অনুপ্রেরণা যোগাবে।
এখন পর্যন্ত ৭ ম্যাচে ৫ জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। সমান পয়েন্ট থাকা সত্ত্বেও নেট রান রেটে এগিয়ে থাকা চট্টগ্রাম রয়্যালস শীর্ষে আছে।
