মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলের প্লে-অফে রাজস্থান রয়্যালস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 5 মিনিট আগে
মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলের প্লে-অফে রাজস্থান রয়্যালস

মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলের প্লে-অফে রাজস্থান রয়্যালস

মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলের প্লে-অফে রাজস্থান রয়্যালস

মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। রোববার ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয়ের মাধ্যমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে শেষ চারে জায়গা করে নিয়েছে তারা।

লিগ পর্বের শেষ দিনে মুম্বাইয়ের বিপক্ষে জয়ের ফলে রাজস্থানের পয়েন্ট দাঁড়ায় ১৬। এতে তারা ১৫ পয়েন্ট নিয়ে শেষ করা পাঞ্জাব কিংসকে টপকে চতুর্থ স্থানে উঠে আসে। অন্যদিকে ১৩ পয়েন্ট নিয়ে থাকা কলকাতা নাইট রাইডার্সের সামনে এখনও একটি ম্যাচ বাকি থাকলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ১৫। ফলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে কেকেআর।

আইপিএলের প্লে-অফ শুরু হবে ২৬ মে ধর্মশালায় কোয়ালিফায়ার-১ দিয়ে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে এই ম্যাচে। বিজয়ী দল সরাসরি ৩১ মে আহমেদাবাদে অনুষ্ঠিত ফাইনালে উঠে যাবে।

অন্যদিকে লিগ পর্বে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস খেলবে এলিমিনেটরে। ২৭ মে নিউ চণ্ডীগড়ে হবে সেই ম্যাচ। হেরে যাওয়া দল বিদায় নেবে, আর জয়ী দল ২৯ মে কোয়ালিফায়ার-২-এ খেলবে কোয়ালিফায়ার-১-এর পরাজিত দলের বিপক্ষে।

এদিকে পয়েন্ট টেবিলের নিচের দিকে নবম স্থানেই শেষ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। সবশেষ স্থানে থাকা লখনউ সুপার জায়ান্টসের মতো তারাও ১৪ ম্যাচে জিতেছে মাত্র চারটি।