পিএসএলে থাকছে প্লেয়ার ট্র্যাকিং প্রযুক্তি
-
1
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকার করলেন ডেভিড ওয়ার্নার
-
2
হেটমায়ারের বীরত্বে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের, ৩-২ ব্যবধানে সিরিজ নিউজিল্যান্ডের
-
3
এলপিএলে সাকিবের কার্যকর ক্যামিও, ৫ রানের শ্বাসরুদ্ধকর জয় পেল জাফনা কিংস
-
4
পাঁচ বছর পর সেরা ১০-এ জো রুট, কোহলির আরও কাছে রোহিত
-
5
আফগানিস্তানের ওয়ানডে-টেস্ট অধিনায়ক রাহমাত শাহ, সহ-অধিনায়ক গুরবাজ
পিএসএলে থাকছে প্লেয়ার ট্র্যাকিং প্রযুক্তি
পিএসএলে থাকছে প্লেয়ার ট্র্যাকিং প্রযুক্তি
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর দশম আসরে প্রথমবারের মতো চালু হচ্ছে প্লেয়ার ট্র্যাকিং টেকনোলজি। বল বাই বল ভিত্তিতে খেলোয়াড়দের গতিবিধি, বোলারদের রান-আপ, ফিল্ডারদের অবস্থান এবং ব্যাটারদের অবস্থান এখন থেকে ফ্রেম বাই ফ্রেম ট্র্যাক করা হবে।
এই প্রযুক্তির মাধ্যমে সংগৃহীত তথ্য দর্শকদের জন্য স্ক্রিনে উপস্থাপন করা হবে বিভিন্ন পরিসংখ্যানের মাধ্যমে। এতে খেলার গভীরতা সম্পর্কে আরও সূক্ষ্ম ধারণা পাওয়া যাবে।
মূল ফিচারগুলোর মধ্যে রয়েছে ফিল্ডারদের পারফরম্যান্সের জন্য অঞ্চলভিত্তিক বিশ্লেষণ, ব্যাটারদের স্কোরিং জোন বিশ্লেষণ, ক্যাচিং অ্যানালাইসিস ও ফিল্ডিং পজিশনভিত্তিক কৌশলগত ব্যাখ্যা।
এইচবিএল পিএসএলের সিইও সালমান নাসির বলেন, “পিএসএল সবসময় নতুনত্বকে স্বাগত জানায়। প্লেয়ার ট্র্যাকিং টেকনোলজি চালুর মাধ্যমে আমরা দর্শকদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে যাচ্ছি। বিশ্বমানের সম্প্রচারই আমাদের লক্ষ্য, আর এই প্রযুক্তি সেই পথেই আরও একটি পদক্ষেপ।”
