এক পরিবর্তনে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা পাকিস্তানের
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 10 মাস আগে আপডেট: 13 মিনিট আগে-
1
ভারতের বিপক্ষে প্রথম দিন শেষে ৫ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৪৬ রান
-
2
স্যান্ডপেপারগেট তদন্তের পরিধি বাড়িয়ে অ্যাশেজ সিরিজকেও অন্তর্ভুক্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া
-
3
ওভারটনের ফাইফারে ধস, ডোনাল্ড-কক্সের ঝড়ে সিরিজের লিড নিল ইংল্যান্ড
-
4
পার্থ টেস্টের দল থেকে বাদ পড়ছেন নাথান লায়ন, অনিশ্চয়তায় ক্যারিয়ার
-
5
বাংলাদেশ এ দলকে হারিয়ে ফাইনালে পাকিস্তান এ
এক পরিবর্তনে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা পাকিস্তানের
এক পরিবর্তনে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা পাকিস্তানের
বিশ্বকাপের প্রস্তুতির শেষ ধাপে এসে নিজেদের শক্তি ও সমন্বয়ের বার্তা দিল পাকিস্তান। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, যেখানে অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে এসেছে মাত্র একটি পরিবর্তন।
অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড থেকে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র বাদ পড়েছেন, তাঁর জায়গায় বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন উসমান তারিক। ধারাবাহিকতা বজায় রেখে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সালমান আলী আঘা। টি–টোয়েন্টি দলে আগেই ফেরা বাবর আজমকে রাখা হয়েছে বিশ্বকাপ স্কোয়াডেও। তবে দলে জায়গা হয়নি নিয়মিত পারফরমার মোহাম্মদ রিজওয়ানের।
এই স্কোয়াডে বেশ কয়েকজন ক্রিকেটার প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। সালমান আলী আঘা, ফাহিম আশরাফ, খাজা মোহাম্মদ নাফে, মোহাম্মদ সালমান মির্জা, সাহিবজাদা ফারহান এবং উসমান তারিক এই ছয়জন বিশ্বকাপের মঞ্চে অভিষেক করতে যাচ্ছেন। বাকি ক্রিকেটারদের প্রত্যেকেরই অন্তত একবার করে টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে।
পাকিস্তানের টি–টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক), উসমান তারিক।
