বিসিএলে সাউথ জোনকে ৬ উইকেটে হারিয়েছে নর্থ জোন

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 4 মিনিট আগে
বিসিএলে সাউথ জোনকে ৬ উইকেটে হারিয়েছে নর্থ জোন

বিসিএলে সাউথ জোনকে ৬ উইকেটে হারিয়েছে নর্থ জোন

বিসিএলে সাউথ জোনকে ৬ উইকেটে হারিয়েছে নর্থ জোন

বিসিএলে সাউথ জোনকে ৬ উইকেটে হারিয়েছে নর্থ জোন। মাত্র ৩০.৫ ওভারে ১৪৪ রানে সাউথ জোনকে অলআউট করে দেয় নর্থ জোন। সহজ লক্ষ্য ৪ উইকেট হারিয়ে ইনিংসের অর্ধেক ওভারেই তাড়া করে ফেলে নর্থ জোন।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে সাউথ জোন।শরিফুল ইসলাম এবং নাহিদ রানার বোলিং আক্রমণে ১৯ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে সাউথ জোন। আগের ম্যাচে সেঞ্চুরি হাকানো আফিফ হোসেন আজ ফিরে যান মাত্র ৪ রানে, সৌম্য সরকার করেন ৯ রান।

মোহাম্মদ মিঠুনের সাথে জুটি গড়ার চেষ্টা করলেও ২৪ রান করে আউট হন সোহান। ২৯ রান করেন রবিউল হক। এক প্রান্ত আগলে ধরে রেখে ৫৫ রানে অপরাজিত থাকেন মিঠুন। আর কেউ তাকে সঙ্গ দিতে পারেননি।

নর্থ জোনের হয়ে ৩টি উইকেট শিকার করেন নাহিদ রানা ও শেখ মেহেরব হাসান। ২ টি করে উইকেট নেন শরিফুল ইসলাম এবং মুকিদুল মুগ্ধ। 

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬ বলে ১৪ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন হাবিবুর রহমান সোহান। সাউথ জোনের আরেক ওপেনার তানজিদ তামিম করেন ১৮ রান। নাজমুল শান্ত মুস্তাফিজুর রহমানের বলে ডাক মারেন। শেষ পর্যন্ত ৫৫ রানের ইনিংস খেলে দলকে জেতান লিটন দাস। আকবর আলী অপরাজিত থাকেন ১৯ রানে। মাঝে তাওহীদ হৃদয়ের অবদান ৩৩ রান। মাত্র ২৫.৪ ওভারে ম্যাচ জিতে নেয় নর্থজোন।

সাউথ জোনের পক্ষে ২৩ রানে ৩ উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান।