চার বছর পরও শেন ওয়ার্নের মৃত্যু ঘিরে নতুন বিতর্ক
-
1
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে মুক্ত মানসিকতা নিয়ে খেলার আহ্বান অধিনায়ক বাবর আজমের
-
2
গায়ানায় মিরাজ-তাহির জাদুতে গুড়িয়ে গেল সেন্ট লুসিয়া, ৪ উইকেটের জয় গায়ানার
-
3
বিসিসিআইয়ের নতুন অ্যাসোসিয়েট পার্টনার ক্যাম্পা, এসবিআই লাইফ ও চ্যাটজিপিটি, চুক্তি ১৩০ কোটি রুপিরও বেশি
-
4
স্পিন-জাদুতে আমিরাতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা
-
5
নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনেও ভারত এগিয়ে, মানছেন মিচেল স্যান্টনার
চার বছর পরও শেন ওয়ার্নের মৃত্যু ঘিরে নতুন বিতর্ক
চার বছর পরও শেন ওয়ার্নের মৃত্যু ঘিরে নতুন বিতর্ক
চার বছর পরও অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যুকে ঘিরে আলোচনা থামেনি। ২০২২ সালে থাইল্যান্ডে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে মারা যান তিনি, যা বিশ্ব ক্রিকেটকে স্তব্ধ করে দিয়েছিল।
সম্প্রতি ‘2 Worlds Collide’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তার ছেলে জ্যাকসন ওয়ার্ন নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন। তিনি দাবি করেছেন, কোভিড-১৯ ভ্যাকসিন তার বাবার মৃত্যুর সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকতে পারে। যদিও একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, ওয়ার্নের আগে থেকেই কিছু শারীরিক সমস্যা ছিল।
জ্যাকসন বলেন, “আমি নিশ্চিতভাবে মনে করি কোভিড ভ্যাকসিন এতে ভূমিকা রেখেছে। এখন এটা বলা আর তেমন বিতর্কিত কিছু নয়। বাবার আগে থেকেই কিছু শারীরিক সমস্যা থাকলেও, আমার মনে হয় এটি সেগুলোকে সামনে নিয়ে এসেছে।”
বাবার মৃত্যুসংবাদ শোনার পর নিজের প্রতিক্রিয়াও তুলে ধরেন তিনি। “ফোন রেখে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি সরকারকে দোষ দিই, কোভিড এবং ভ্যাকসিনকেও দায়ী করি,”
তিনি আরও জানান, স্মরণসভায় এসব কথা প্রকাশ্যে বলার কথা ভেবেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা করেননি। “ওটা না বলাই হয়তো ভালো হয়েছে, না হলে আমি ভিন্ন পরিস্থিতিতে থাকতাম,”
জ্যাকসনের দাবি, ওয়ার্ন একাধিক ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন, যদিও তিনি তা নিতে আগ্রহী ছিলেন না। “কাজের প্রয়োজনে তাকে ভ্যাকসিন নিতে হয়েছে, অনেকটা সবার মতোই,”
তবে এসব ভাবনা এখন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন বলেও জানান জ্যাকসন। “আমি এসব নিয়ে বেশি ভাবতে চাই না, কারণ তা থেকে রাগ তৈরি হয়, যা কারও জন্যই ভালো নয়,”
এদিকে, বাবার জীবনযাপন প্রসঙ্গে জ্যাকসন বলেন, “বাবা তখন ভালো অবস্থায় ছিলেন শারীরিক ও মানসিকভাবে। তিনি ধূমপান ও মদ্যপান করতেন, কিন্তু অনেকেই ৮০-৯০ বছর বয়সেও এসব করেন।”
উল্লেখ্য, ২০২১ সালে ইংল্যান্ডে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে কাজ করার সময় কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন শেন ওয়ার্ন। তবে মৃত্যুর আগে তার গুরুতর কোনো অসুস্থতার তথ্য প্রকাশ্যে আসেনি, যা তার মৃত্যু নিয়ে বিস্ময় আরও বাড়িয়ে দেয়।
