নামিবিয়াকে ৭ উইকেটে হারাল নেদারল্যান্ডস

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
নামিবিয়াকে ৭ উইকেটে হারাল নেদারল্যান্ডস

নামিবিয়াকে ৭ উইকেটে হারাল নেদারল্যান্ডস

নামিবিয়াকে ৭ উইকেটে হারাল নেদারল্যান্ডস

ডি লিডের অলরাউন্ড পারফরম্যান্সে নামিবিয়াকে ৭ উইকেটে হারিয়ে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে আগে বল হাতে এবং পরে ব্যাট হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখান ডি লিড।

টস জিতে নামিবিয়ার বিপক্ষে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ধীরগতির উইকেটে সেই সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শুরুতেই আরিয়ান দত্তের আঘাতে নামিবিয়া চাপে পড়ে। পাওয়ারপ্লের ছয় ওভারে মাত্র ৪০ রান তুলতে পারে তারা।

দ্বিতীয় উইকেটে জান ফ্রাইলিঙ্ক (৩০) ও জান নিকোল লফটি-ইটনের (৪২) ৫০ রানের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ায় নামিবিয়া। মাঝের ওভারগুলোতে গেরহার্ড এরাসমাস ও লফটি-ইটনের ব্যাটে গতি পায় ইনিংস। দুই ওভারে আসে ২৯ রান। তবে দ্রুতই এরাসমাসের উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে নেদারল্যান্ডস। ১৮ রানের সংক্ষিপ্ত ইনিংসে দুটি চার ও একটি ছক্কা মারেন নামিবিয়া অধিনায়ক।

এরপর ভ্যান বিকের বলে বড় শট খেলতে গিয়ে আউট হন লফটি-ইটন। ৩৮ বলে ৪২ রানের ইনিংস খেলেন তিনি। অভিজ্ঞ জে জে স্মিট ২২ রান যোগ করেন। শেষ দিকে কিছু বড় শটের কল্যাণে নামিবিয়া ৮ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে। নেদারল্যান্ডসের হয়ে ভ্যান বিক ও ডি লিডে নেন দুটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতে ৫০ রান তোলে নেদারল্যান্ডস। তবে দ্রুত দুই ওপেনারকে হারায় তারা। বার্নার্ড শোল্টজের বলে ম্যাক্স ও’ডাউড এবং পাওয়ারপ্লের শেষ ওভারে মাইকেল লেভিট আউট হন। ১৫ বলে ২৮ রানের ঝড়ো ইনিংসে তিনটি ছক্কা ও একটি চার মারেন লেভিট।

এরপর কলিন অ্যাকারম্যান (৩২) ও বাস ডি লিডে ৭০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে সহজ অবস্থানে নিয়ে যান। ১৩তম ওভারে ছক্কা মেরে নেদারল্যান্ডসের শতরান পূর্ণ করেন ডি লিডে। কঠিন উইকেটে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে পাঁচটি চার ও চারটি ছক্কায় ৪৮ বলে অপরাজিত ৭২ রান করেন তিনি।

১৮ ওভারেই ৩ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলে জয় নিশ্চিত করে নেদারল্যান্ডস।