আইসিসির শাস্তি পেলেন নাহিদ রানা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 3 মিনিট আগে
আইসিসির শাস্তি পেলেন নাহিদ রানা

আইসিসির শাস্তি পেলেন নাহিদ রানা

আইসিসির শাস্তি পেলেন নাহিদ রানা

বাংলাদেশের পেসার নাহিদ রানাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে আইসিসির আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘনের দায়ে নাহিদকে এই শাস্তি দেওয়া হয়। এই ধারাটি আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটারকে আউট করার পর এমন ভাষা, অঙ্গভঙ্গি বা আচরণ প্রদর্শনের সঙ্গে সম্পর্কিত, যা তাকে হেয় করে বা আগ্রাসী প্রতিক্রিয়া উসকে দিতে পারে।

এ ঘটনার জন্য নাহিদের একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এটি তার দ্বিতীয় অপরাধ হওয়ায় তার মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা দাঁড়িয়েছে দুই।

ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ইনিংসের ১১তম ওভারে। জশ ইংলিসকে আউট করার পর নাহিদ আগ্রাসী ভঙ্গিতে তার দিকে এগিয়ে যান এবং আপত্তিকর ভাষা ব্যবহার করেন।

নাহিদ অভিযোগ স্বীকার করে নেন এবং আইসিসির আন্তর্জাতিক ম্যাচ রেফারিদের প্যানেলের সদস্য প্রকাশ ভাট প্রস্তাবিত শাস্তি মেনে নেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।