অপ্রয়োজনীয় আগ্রাসনে শাস্তি পেলেন নাহিদ রানা
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 9 মাস আগে আপডেট: 51 মিনিট আগে-
1
গায়ানায় মিরাজ-তাহির জাদুতে গুড়িয়ে গেল সেন্ট লুসিয়া, ৪ উইকেটের জয় গায়ানার
-
2
বিসিসিআইয়ের নতুন অ্যাসোসিয়েট পার্টনার ক্যাম্পা, এসবিআই লাইফ ও চ্যাটজিপিটি, চুক্তি ১৩০ কোটি রুপিরও বেশি
-
3
অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারত এ দল ঘোষণা, দুই ফরম্যাটে অধিনায়ক পাডিক্কাল ও গায়কোয়াড়
-
4
সিপিএলে মিরাজের স্বপ্নের অভিষেক, শিকার ৩ উইকেট
অপ্রয়োজনীয় আগ্রাসনে শাস্তি পেলেন নাহিদ রানা
অপ্রয়োজনীয় আগ্রাসনে শাস্তি পেলেন নাহিদ রানা
সিলেট টেস্টের উত্তেজনাপূর্ণ প্রথম দিনে একটি অপ্রত্যাশিত ঘটনায় নজর কাড়লেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। নিজের বলেই ফিল্ডিং করে প্রতিপক্ষ ব্যাটারের দিকে অযথা বল ছুড়ে মারায় শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন এই উদীয়মান বোলার। আইসিসির আচরণবিধির প্রথম স্তর ভাঙার অপরাধে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে।
ঘটনাটি ঘটে আয়ারল্যান্ডের ইনিংসের ২৭তম ওভারে। নিজের বলেই ফিল্ডিং করে নাহিদ রানা বল ছুড়ে দেন ব্যাটার কেড কারমাইকেলের দিকে, যা গিয়ে লাগে তার প্যাডে। অথচ তখনো ক্রিজ ছেড়ে বের হননি কারমাইকেল। ঘটনাটিকে ‘অপ্রাসঙ্গিক ও বিপজ্জনক আচরণ’ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
জরিমানার পাশাপাশি নাহিদের নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসে এটি তার প্রথম অপরাধ। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট প্রস্তাবিত শাস্তি স্বেচ্ছায় মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অভিযোগটি করেছিলেন মাঠের আম্পায়ার স্যাম নোগাজস্কি ও আহসান রাজা, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ এবং চতুর্থ আম্পায়ার তানভির আহমেদ।
আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক সতর্কতা এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির অর্ধেক কাটা ও এক থেকে দুই ডিমেরিট পয়েন্ট যোগ করা। ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে খেলোয়াড়কে এক টেস্ট বা দুই ওয়ানডে/টি-টোয়েন্টি ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।
