একাদশ থেকে বাদ পড়লেন লিটন দাস
-
1
বিশ্বকাপ ও এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজকে দেখছেন লিটন
-
2
আইপিএলের নিলামের আগেই মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়লেন মাহেলা জয়বর্ধনে
-
3
ইনজুরিতে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন, প্রথম ম্যাচে নেই মিরাজও
-
4
জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, অধিনায়কত্বের দায়িত্বে তাওহিদ হৃদয়
-
5
ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
একাদশ থেকে বাদ পড়লেন লিটন দাস
একাদশ থেকে বাদ পড়লেন লিটন দাস
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটন দাস বাংলাদেশ দলের পারফর্মার বলেই পরিচিত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে রান নেই তাঁর ব্যাটে। ফরম্যাট বদলালেও ফর্ম বদলাচ্ছে না তাঁর। ফলশ্রুতিতে হরহামেশা একাদশ থেকে বাদ পড়ছেন এই ডানহাতি উইকেটরক্ষক ব্যাটার।
বাংলাদেশের পক্ষে ৬ষ্ঠ সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ (৮১) খেলেছেন লিটন দাস। তবে ৮২ তম ম্যাচ খেলতে অপেক্ষা করতে হচ্ছে তাঁকে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে একাদশে থাকা লিটন দাস ১৫ বলে ১৪ রান করেছিলেন। আজ প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ২য় টি-টোয়েন্টিতে একাদশে সুযোগ হয়নি তাঁর।
একাদশের বাইরে লিটন দাস ও মেহেদী হাসান। তাঁদের বদলে একাদশে ঢুকেছেন তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ একাদশ-
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
