হেডকে এড়িয়ে গেলেন কোহলি, ম্যাচ শেষে নতুন বিতর্ক
-
1
ভারত সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা, নতুন মুখ কামিল পুরান
-
2
টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে কিছুই জানতেন না রশিদ খান
-
3
শেষ ওভারের রোমাঞ্চে জিম্বাবুয়েকে ১ উইকেটে হারিয়ে ওডিআই সিরিজ জয় অসিদের
-
4
বাংলাদেশকে ১১৪ রানে হারিয়ে ফাইনালে ভারত
-
5
দক্ষিণ আফ্রিকা সফরের ওডিআই দলে ডাক পেলেন জ্যাক এডওয়ার্ডস, ছিটকে গেলেন স্ট্যানলেক
হেডকে এড়িয়ে গেলেন কোহলি, ম্যাচ শেষে নতুন বিতর্ক
হেডকে এড়িয়ে গেলেন কোহলি, ম্যাচ শেষে নতুন বিতর্ক
ভিরাট কোহলির সঙ্গে ট্রাভিস হেডের হাত না মেলানোর ঘটনাটি আইপিএলে নতুন বিতর্ক তৈরি করেছে। শুক্রবার হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ শেষে দুই দল যখন নিয়মমাফিক হ্যান্ডশেক করেন, তখন কোহলি প্যাট কামিন্স ও অভিষেক শর্মার সঙ্গে হাত মেলালেও ট্রাভিস হেডকে এড়িয়ে যান। হেড তখন হাত বাড়িয়ে অপেক্ষা করছিলেন, কিন্তু কোহলি সরাসরি পাশ কাটিয়ে পরের খেলোয়াড়ের দিকে চলে যান।
ম্যাচ চলাকালেও কোহলি ও হেডের মধ্যে কথার লড়াই দেখা যায়। তবে ঠিক কী কারণে দুজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল, তা পরিষ্কার হয়নি।
ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ২৫৫ রান তোলে হায়দরাবাদ। শীর্ষ দুই নিশ্চিত করতে বেঙ্গালুরুর দরকার ছিল অন্তত ১৬৬ রান, আর টেবিলের শীর্ষে উঠতে প্রয়োজন ছিল ১৭৮। জয়ের চেয়ে নেট রানরেটের লক্ষ্যেই ব্যাটিং চালিয়ে যায় আরসিবি। ওপেনিংয়ে নেমে কোহলি ১১ বলে ১৫ রান করে পাওয়ারপ্লের শেষ ওভারে সাকিব হুসাইনের বলে আউট হন। শেষ পর্যন্ত ৪ উইকেটে ২০০ রান করে আরসিবি।
লিগ পর্ব শেষ করে দ্বিতীয় হওয়া গুজরাট টাইটান্সের বিপক্ষে ২৬ মে ধর্মশালায় কোয়ালিফায়ার-১ খেলবে আরসিবি। অন্যদিকে তৃতীয় হওয়া হায়দরাবাদ ২৭ মে নিউ চণ্ডীগড়ে এলিমিনেটরে খেলবে। শেষ প্লে-অফ স্পটের জন্য এখনো লড়াইয়ে রয়েছে রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস।
