বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 23 মিনিট আগে আপডেট: 5 মিনিট আগে
বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের সর্বসম্মত প্রস্তাবে দ্বিতীয় মেয়াদে তাকে এই দায়িত্বে বহাল রাখার ঘোষণা দেওয়া হয়।

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন ও বৈশ্বিক সম্প্রসারণের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে জয় শাহর নেতৃত্বেই আস্থা রেখেছে আইসিসি বোর্ড। এই মেয়াদে নারী ক্রিকেটের উন্নয়ন, সহযোগী দেশগুলোর জন্য সুযোগ বৃদ্ধি, আন্তর্জাতিক ক্রিকেটের অখণ্ডতা রক্ষা এবং টেকসই বাণিজ্যিক কাঠামো গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

পুনর্নির্বাচিত হয়ে বোর্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জয় শাহ। তিনি জানান, অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নতুন প্রজন্মের দর্শক ও খেলোয়াড় তৈরির এক দারুণ সুযোগ এনে দিয়েছে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় ক্রিকেটের জন্য একটি দীর্ঘস্থায়ী ঐতিহ্য রেখে যাওয়াই তার মূল লক্ষ্য।

জয় শাহর এই পুনর্নিয়োগকে স্বাগত জানিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন, আইসিসির স্বাধীন পরিচালক ড. রোজ রিভাজ, ডেপুটি চেয়ারম্যান তাভেঙ্গা মুকুহলানি, নিউজিল্যান্ড ক্রিকেটের পরিচালক রজার টুজ এবং সহযোগী সদস্য দেশের চেয়ারম্যান গুরুমূর্তি পালানি। তাদের মতে, জয় শাহর ধারাবাহিক নেতৃত্ব দ্বিপাক্ষিক সিরিজের গুরুত্ব রক্ষা, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সফল আয়োজন এবং বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।