গ্লোবাল টি-টোয়েন্টিতে পিছিয়ে আইপিএল, বিপিএল দশ নম্বরে
গ্লোবাল টি-টোয়েন্টিতে পিছিয়ে আইপিএল, বিপিএল দশ নম্বরে
গ্লোবাল টি-টোয়েন্টিতে পিছিয়ে আইপিএল, বিপিএল দশ নম্বরে
বাণিজ্যিক দাপট ও জনপ্রিয়তার শীর্ষে থাকলেও সর্বশেষ গ্লোবাল টি-টোয়েন্টি লিগ র্যাংকিংয়ে পিছিয়ে পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। খেলোয়াড়দের বৈশ্বিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) এর সাম্প্রতিক মূল্যায়নে আইপিএলের অবস্থান তৃতীয়।
আগে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ফিকা) নামে পরিচিত এই সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে লাভজনক ও হাই-প্রোফাইল লিগ হওয়া সত্ত্বেও খেলোয়াড়দের অধিকার ও কল্যাণের দিক থেকে আরও উন্নতির প্রয়োজন রয়েছে আইপিএলের। এসব ক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বী লিগগুলোর তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে টুর্নামেন্টটি।
তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’, যারা পেয়েছে ৭৫.২ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার এসএ২০ (৬৮ পয়েন্ট)।
৬২.৬ পয়েন্ট নিয়ে আইপিএল তৃতীয় হলেও খুব কাছেই আছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, তাদের পয়েন্ট ৬২.৫। পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল), যাদের প্রাপ্ত পয়েন্ট ৪৮।
শীর্ষ দশের বাকি লিগগুলোর মধ্যে ষষ্ঠ স্থানে আছে মেজর লিগ ক্রিকেট, সপ্তমে সংযুক্ত আরব আমিরাতের আইএলটি২০, অষ্টমে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, নবমে আবুধাবি টি-টেন এবং দশম স্থানে রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
ডব্লিউসিএর এই মূল্যায়নে স্পষ্ট হয়েছে শুধু অর্থনৈতিক শক্তি নয়, খেলোয়াড়বান্ধব পরিবেশ ও সুরক্ষা নিশ্চিত করাও একটি লিগের মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
