পিএসএল ফাইনালে দর্শক প্রবেশের সুযোগ দিলো সরকার
-
1
প্রযুক্তির নাটকে বেঁচে যাওয়া স্মিথের ৭১, ড্রেসিংরুমে হাঁটা দিয়েও ক্রিজে ফেরার ঘটনা ঘিরে বিতর্ক
-
2
অজিদের ১৯৮ রানে আটকে হাসানের ৬ উইকেট
-
3
প্রসেস মেনে বল করেছি, এটাই কাজে এসেছে- হাসান
-
4
ডারউইন টেস্টে পেসারদের দাপটের পর তানজিদ-মুমিনুলের ব্যাটে বাংলাদেশের স্বপ্নের সূচনা
-
5
দলের যেটা দরকার ছিল, সেটাই করার চেষ্টা করেছি- তমিম
পিএসএল ফাইনালে দর্শক প্রবেশের সুযোগ দিলো সরকার
পিএসএল ফাইনালে দর্শক প্রবেশের সুযোগ দিলো সরকার
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে নকভি জানান, ফাইনালে দর্শক প্রবেশের অনুমতি চেয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারের কৃচ্ছ্রসাধন নীতির কারণে শুরুতে কিছুটা দ্বিধা থাকলেও শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনুরোধে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তে সম্মতি দেন।
নকভি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সমর্থকদের জন্য স্টেডিয়ামের দরজা খুলে দেওয়ার ফলে টুর্নামেন্টের ফাইনাল আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
এর আগে আঞ্চলিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকার সারাদেশে কৃচ্ছ্রসাধন নীতি চালু করলে পিসিবি ঘোষণা দেয়, পিএসএল ১১ এর ম্যাচগুলো দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন করা হবে। একইসঙ্গে জনসমাগম ও যাতায়াত কমাতে টুর্নামেন্টের ভেন্যুও সীমিত করে করাচি ও লাহোরে রাখা হয়।
তবে শুরু থেকেই দর্শকশূন্য ম্যাচ আয়োজনের সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। তাদের মতে, দর্শক ছাড়া পিএসএলের আসল আমেজ হারিয়ে যায় এবং টুর্নামেন্টের স্বকীয়তাও ক্ষুণ্ন হয়।
অবশেষে সেই দাবির প্রেক্ষিতেই ফাইনালের জন্য দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হলো, যা টুর্নামেন্টের শেষ ম্যাচে বাড়তি উচ্ছ্বাস যোগ করবে বলে মনে করা হচ্ছে।
