বিপিএল আয়োজন নিয়েই শঙ্কা, জোড়াতালি টুর্নামেন্টে রাজি নন তামিম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল আয়োজন নিয়েই শঙ্কা, জোড়াতালি টুর্নামেন্টে রাজি নন তামিম

বিপিএল আয়োজন নিয়েই শঙ্কা, জোড়াতালি টুর্নামেন্টে রাজি নন তামিম

বিপিএল আয়োজন নিয়েই শঙ্কা, জোড়াতালি টুর্নামেন্টে রাজি নন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভবিষ্যৎ আয়োজন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক দুই আসরে ফিক্সিং অভিযোগ, আর্থিক অনিয়ম ও ক্রিকেটারদের পারিশ্রমিক জটিলতা ঘিরে বিতর্কের পর এবার টুর্নামেন্ট আয়োজন নিয়েই কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রয়োজনীয় প্রস্তুতি ও নির্ভরযোগ্য ফ্র্যাঞ্চাইজি না পেলে বিপিএল আয়োজন না করার ইঙ্গিত দিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিপিএলের বিভিন্ন অনিয়ম ও সাংগঠনিক দুর্বলতা নিয়ে কথা বলেন তামিম ইকবাল ও বিসিবির প্রতিনিধি ফাহিম সিনহা। সেখানে তামিম স্পষ্ট ভাষায় জানান, শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য কোনোভাবেই বিপিএল আয়োজন করা উচিত নয়।

বিপিএলের বর্তমান অবস্থা ও ফ্র্যাঞ্চাইজি সংকট নিয়ে কথা বলতে গিয়ে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল বলেন,‘আমি জোড়াতালি দিয়ে বিপিএলের মতো টুর্নামেন্ট করবো না। আমরা যদি ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে আমরা মনে হয় না বিপিএল করা উচিত।

শুধু করার জন্য বিপিএল করার থেকে না করাই ভালো। আমি সবসময় বিশ্বাস করি নিয়মিত বিপিএল হওয়া উচিত। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। ’

সংবাদ সম্মেলনে তামিম আরও তুলে ধরেন, বিপিএলের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির দায়িত্বহীনতা ও অনিয়মের কারণে বিসিবিকে বড় ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছে। এসব ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হিসেবে অনিয়মের দায় ও জবাবদিহি নিয়ে কথা বলতে গিয়ে তামিম বলেন,‘আমি যদি কোনো কিছু করি, যার কারণে বিসিবি ভোগান্তিতে পড়ে তাহলে আমাকে ধরতে হবে। আপনি ভুল করতেই পারেন। তবে জেনেশুনে যখন আপনি ভুল করেন তখন সেটা ক্রাইম। ’

এদিকে সংবাদ সম্মেলনে বিসিবির প্রতিনিধি ফাহিম সিনহা জানান, সর্বশেষ বিপিএলে কিছু দল বিসিবির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই অংশ নিয়েছিল। পাশাপাশি টুর্নামেন্ট শুরুর ঠিক আগে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্বও নিতে হয়েছিল বিসিবিকে, যা বোর্ডের জন্য আর্থিক ক্ষতির কারণ হয়েছে।

বিপিএলের দল ব্যবস্থাপনা ও খেলোয়াড়দের চুক্তি প্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে ফাহিম সিনহা বলেন,‘দুটি দলের সঙ্গে চুক্তিই হয়নি।

একটি আসর খেলে ফেলেছে। (দুই দল সিলেট এবং নোয়াখালী) চট্টগ্রাম রয়‍্যালসের দায়িত্ব বিসিবি নিয়ে নিয়েছিল। বিসিবির এই ভুল সিদ্ধান্তের কারণে ভুগতে হচ্ছে। সামনে যেন এমনটা না হয় আমরা এটা নিশ্চিত করবো। কোয়াবের প্রেসিডেন্ট মিঠুনের সঙ্গে কথা হয়েছে। প্লেয়ারদের কীভাবে চুক্তি হয় এটায় বিসিবি দিক নির্দেশনা দেবে। যেন প্লেয়াররা বিপদে না পরে। ’