চট্টগ্রামে জমকালো আয়োজনে চট্টগ্রাম রিজিওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
চট্টগ্রামে জমকালো আয়োজনে চট্টগ্রাম রিজিওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

চট্টগ্রামে জমকালো আয়োজনে চট্টগ্রাম রিজিওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

চট্টগ্রামে জমকালো আয়োজনে চট্টগ্রাম রিজিওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ট্টগ্রামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘চট্টগ্রাম রিজিওনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’। এক জমকালো শুভ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের পর্দা ওঠে।

আঞ্চলিক পর্যায়ে ক্রিকেটের বিকাশ ও নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্য নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন ঘিরে স্থানীয় ক্রীড়ামোদী ও উদীয়মান ক্রিকেটারদের মাঝে ব্যাপক উছ্বাস দেখা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম ও কেন্দ্রীয় স্তরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বিসিবি পরিচালকদের মিলনমেলা ঘটে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও এইজ গ্রুপ কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান্নু, ফাইনান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু, এবং সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সাইদ ইব্রাহিম আহমেদ। এছাড়া বিসিবি পরিচালক মইনউদ্দিন চৌধুরী কামরু ও সাকিফ আহমেদ সালাম অনুষ্ঠানে উপস্থিত থেকে টুর্নামেন্টের সাফল্য কামনা করেন।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিসিবি কাউন্সিলর ও ফিজআপ ভুলুয়া দলের স্পন্সর তাউছ বিন বেনী আমীন চৌধুরী, ফোর্টিস গ্রুপের প্রধান নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল মো. খালেকুজ্জামান, ইস্পাহানি টি ট্রেড লিমিটেডের জেনারেল ম্যানেজার শাহ মইনউদ্দিন হাসান এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহউদ্দিন।

আঞ্চলিক ক্রিকেটের সমন্বয় জোরদার করতে অনুষ্ঠানে অংশ নেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বিসিবি কাউন্সিলরবৃন্দ। তাদের মধ্যে উপস্থিত ছিলেন শহিদুর রহমান (চট্টগ্রাম বিভাগ), আবু সাদাত মো: সায়েম (রাঙ্গামাটি), শরীফুল ইসলাম অপু (ফেনী), আহমেদ হাসান আল জায়েদ রিফাই (চাঁদপুর) এবং সাফায়েত মোরশেদ ভুইয়া (খাগড়াছড়ি)।