চট্টগ্রামে জমকালো আয়োজনে সিএফএলের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
চট্টগ্রামে জমকালো আয়োজনে সিএফএলের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন

চট্টগ্রামে জমকালো আয়োজনে সিএফএলের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন

চট্টগ্রামে জমকালো আয়োজনে সিএফএলের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন

চট্টগ্রামের স্থানীয় ক্রিকেটের বিকাশ ও উদীয়মান ক্রিকেটারদের সুযোগ তৈরি করতে শুরু হতে যাচ্ছে ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট টি-টোয়েন্টি লীগ (সিএফএল) ২০২৬’। এ উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) বহদ্দারহাটের সিকো এরিনায় স্পোর্টিফাই ইভেন্টসের আয়োজনে জমকালো গালা নাইট, ট্রফি উন্মোচন ও প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। 

ড্রাফট কমিশনার রবিউল হক চৌধুরীর পরিচালনায় ১৩ রাউন্ডের আধুনিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় অংশ নেওয়া ৬টি ফ্র্যাঞ্চাইজি ব্রাদার্স ইউনিয়ন, বেঙ্গল স্টার্স, এনএসটি স্পোর্টস, রাইয়ান স্পোর্টস, আম্বিয়া স্পোর্টস ও বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাব তাদের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে।

বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মো. আলমগীর, সাবেক জাতীয় ক্রিকেটার শহিদুর রহমান ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের উপস্থিতিতে ঘোষিত প্রতিটি দলে রয়েছে ২ জন ডিরেক্ট সাইনিং, ৯ জন প্রিমিয়ার লীগ, ৩ জন প্রথম বিভাগ ও ১ জন প্রমিজিং স্টার ক্যাটাগরির ক্রিকেটার। পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত। 

ফোরএইচ গ্রুপের টাইটেল স্পনসরশিপে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে এনএইচটি স্পোর্টস। আগামী ২২ অক্টোবর থেকে সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রতিদিন দুটি করে ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের মাঠের লড়াই শুরু হবে।