ইস্ট জোনকে হারিয়ে সেন্ট্রাল জোন ৫ উইকেটে জয়ী
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 5 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
টপ এন্ড টি-টোয়েন্টিতে টানা তৃতীয় জয় বাংলাদেশ এইচপির
-
2
নাইটক্লাবের ঘটনায় তদন্তে ইসিবি, বিপাকে পেসার ব্রাইডন কার্স
-
3
ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষনা
-
4
আইসিসির আচরণবিধি ভঙ্গ, শাস্তির মুখে যশস্বী জসওয়াল ও আসিথা ফার্নান্দো
-
5
দুই দিনে টেস্ট শেষ হলেও শরিফুল ও বাংলাদেশ দলকে ক্যারির ভূয়সী প্রশংসা
ইস্ট জোনকে হারিয়ে সেন্ট্রাল জোন ৫ উইকেটে জয়ী
ইস্ট জোনকে হারিয়ে সেন্ট্রাল জোন ৫ উইকেটে জয়ী
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিএলের ম্যাচে সেন্ট্রাল জোন দুর্দান্ত ব্যাটিং করে ইস্ট জোনকে ৫ উইকেটে হারিয়েছে।
ইস্ট জোন টস জিতে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার খেলায় ৯ উইকেটে ২৩৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে জাকির হাসান ৪৫, মুমিনুল হক ৩৪, এবং ইয়াসির আলী ৩৭ রানের ইনিংস খেলেন। পারভেজ হোসেন ইমনের ২৭ রানও গুরুত্বপূর্ণ অবদান রাখে।
বল হাতে রাকিবুল হাসান তিনটি উইকেট নেন, এছাড়া রিপন মন্ডল দুইটি এবং তাসকিন আহমেদ একটি উইকেট নেন।
২৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সেন্ট্রাল জোন শুরু থেকেই আক্রমণাত্মক খেলে। মোহাম্মদ নাঈম শেখ ৮৩ রান, মাহফিজুল ইসলাম ২৯, এবং আবু হায়দার ৬৬ রানের চমকপ্রদ ইনিংসের মাধ্যমে ৪৫.৩ ওভারে ৫ উইকেটে জয় নিশ্চিত করে। আবু হায়দার রনি ম্যাচসেরা হন।
ইস্ট জোনের হয়ে ২টি উইকেট পান নাঈম হাসান, নাসুম, মুমিনুল এবং মুশফিক হাসান পান ১টি করে উইকেট।
