বোনের প্রশ্নে যা বললেন জাকের আলি
-
1
আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
-
2
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষনা, ফিরলেন ডি কক ও প্রোটোরিয়া
-
3
মোহাম্মদ নবীর বদলি হিসেবে গায়ানা আমাজন ওয়ারিয়র্সে মিরাজ
-
4
টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে শান্তদের সামনে ক্যারিবিয়ান পরীক্ষা, সূচি প্রকাশ বিসিবির
-
5
স্পিন-জাদুতে আমিরাতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা
বোনের প্রশ্নে যা বললেন জাকের আলি
বোনের প্রশ্নে যা বললেন জাকের আলি
বাংলাদেশ ম্যাচ হারলেও জাকের আলি অনিক দেখিয়েছেন ক্যারিশমা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাকেরকে প্রশ্ন করলেন সাংবাদিক বোন, জাকের বলছেন ‘আপুর জন্য গর্বের...’। ম্যাচে জাকের একা হাতেই ধ্বংসস্তূপ বানিয়ে দেন পাথিরানা, শানাকা, বিনুরাকে। প্রায় অসম্ভব হয়ে যাওয়া ম্যাচে জাকেরের কল্যাণে বাংলাদেশ প্রায় চলে যায় জয়ের বন্দরে, শেষ পর্যন্ত ৩ রানের পরাজয়।
অবিশ্বাস্য, অভূতপূর্ব, অভাবনীয়, অকল্পনীয়, অতুলনীয়, অতিমানবীয়— জাকের আলি অনিকের ২০০ স্ট্রাইক রেটে খেলা ৬৮ রানের ইনিংসটিকে আর কোন বিশেষণে বিশেষায়িত করা যায়? কিন্তু শ্রীলঙ্কা সিরিজের জন্য গত মাসে ঘোষিত বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ছিলেন না জাকের। চোটে ছিটকে পড়া আলিস আল ইসলামের বদলি হিসেবে তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। এবারের বিপিএলে ফিনিশারের ভূমিকায় ভালো করাই জাকেরের দলে ঢোকার মূল কারণ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে নেমেই করলেন বাজিমাত। দলের পরাজয়ের দিনে সংবাদ সম্মেলনে ম্যাচের নায়ক জাকের আলি। তাঁকে প্রশ্ন করে বসলেন সাংবাদিক বোন শাকিলা ববি। হোম ভেন্যুতে প্রথম ম্যাচ, বিপিএলের ফর্ম এখানে কতটুকু কনফিডেন্স এনে দিয়েছে?'হ্যাঁ এই জিনিসটা আসলে কাজে দিয়েছে। বিপিএল শেষ হওয়ার ২ দিনের মধ্যে এখানে। বিপিএলের থেকে এই টি-টোয়েন্টি ফরম্যাটে আসা। অবশ্যই কাজে দিয়েছে। যেহেতু এটা আমার হোম গ্রাউন্ড, মাঠ সম্পর্কে ধারণা ছিল। আমি সবসময়ই সিলেটের মাঠে খেলতে পছন্দ করি। আমার প্রথম শ্রেণির ক্রিকেটের অভিষেকও এখানে। উইকেট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। সব কিছু ঠিক ছিল। যদি ম্যাচটা জিততে পারতাম তাহলে ভালো হতো।'জাকের আলি আপনার বোন মাঠে ছিল, তার জন্য আপনার কিছু বলার আছে? 'আপুর জন্যও এটা গর্বের ব্যাপার যে ভাই মাঠে খেলছে, সে দেখছে। সবই আল্লাহতায়ালার মেহেরবানী। আমি নিশ্চিত তারও ভালো লাগছে।'
