ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা
-
1
পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে উদ্বেগ আইসিসির
-
2
লাহোরে অস্ট্রেলিয়াকে ১১১ রানে উড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশ পাকিস্তানের
-
3
পাকিস্তানের ভারতবিরোধী বিশ্বকাপ বয়কট, সাবেক ক্রিকেটারদের উত্তেজনা ও উদ্বেগ
-
4
১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে না পাকিস্তান
-
5
টম ব্যান্টনের অর্ধশতক, ইংল্যান্ডের ছয় উইকেটের জয়
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা
১৪ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে পৌঁছাবে বাংলাদেশ নারী দল। এর আগে আজ এক বিবৃতিতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে ও টি-টোয়েন্টির শক্তিশালী দল ঘোষণা করেছে। তবে দলে নেই তারকা অলরাউন্ডার জাহানারা আলমের নাম।
নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৬ সদস্যের দল যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। জ্যোতির ডেপুটি হিসেবে থাকবেন নাহিদা আক্তার। আগামী বছর ভারতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। সফরে অন্তত দুটি ওয়ানডে জিততে হবে বাংলাদেশকে।
বাংলাদেশ দল ১৪ জানুয়ারি সেন্ট কিটসে পৌঁছাবে, এরপর ১৯ জানুয়ারি খেলতে নামবে সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে ২১ ও ২৪ জানুয়ারি। এরপর ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি বাংলাদেশ-উইন্ডিজের মেয়েরা খেলবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ নারী স্কোয়াড-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।
বাংলাদেশ নারী দলের ওয়েস্ট ইন্ডিজ সফরসূচি-
১৯ জানুয়ারি- প্রথম ওয়ানডে
২১ জানুয়ারি- দ্বিতীয় ওয়ানডে
২৪ জানুয়ারি- তৃতীয় ও শেষ ওয়ানডে
২৭ জানুয়ারি- প্রথম টি-টোয়েন্টি
২৯ জানুয়ারি- দ্বিতীয় টি-টোয়েন্টি
৩১ জানুয়ারি- তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
