২০২৭ সালে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ পুরুষ ও নারী দল
-
1
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকার করলেন ডেভিড ওয়ার্নার
-
2
হেটমায়ারের বীরত্বে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের, ৩-২ ব্যবধানে সিরিজ নিউজিল্যান্ডের
-
3
এলপিএলে সাকিবের কার্যকর ক্যামিও, ৫ রানের শ্বাসরুদ্ধকর জয় পেল জাফনা কিংস
-
4
পাঁচ বছর পর সেরা ১০-এ জো রুট, কোহলির আরও কাছে রোহিত
-
5
আফগানিস্তানের ওয়ানডে-টেস্ট অধিনায়ক রাহমাত শাহ, সহ-অধিনায়ক গুরবাজ
২০২৭ সালে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ পুরুষ ও নারী দল
২০২৭ সালে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ পুরুষ ও নারী দল
২০২৭ সালে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দল। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) প্রকাশিত ২০২৭ সালের আন্তর্জাতিক সূচিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সূচি অনুযায়ী, বাংলাদেশ পুরুষ দল ইংল্যান্ডের বিপক্ষে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাটিতে টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড।
অন্যদিকে, বাংলাদেশ নারী দল ইংল্যান্ড সফরে খেলবে ছয় ম্যাচের সাদা বলের সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৮ সেপ্টেম্বর নর্থ্যাম্পটনের সিনচ কাউন্টি গ্রাউন্ডে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০ সেপ্টেম্বর টনটনের কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ড এবং ১২ সেপ্টেম্বর উরচেস্টারের নিউ রোডে।
এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ সেপ্টেম্বর হোভের কাউন্টি গ্রাউন্ডে। দ্বিতীয় ওয়ানডে ২১ সেপ্টেম্বর ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে এবং শেষ ম্যাচটি ২৪ সেপ্টেম্বর চেল্মসফোর্ডের অ্যাম্বাসাডর ক্রুজ লাইন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।
এই সফরের মাধ্যমে দীর্ঘদিন পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ পুরুষ দল। একই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সাদা বলের সিরিজ খেলার সুযোগ পাবে বাংলাদেশ নারী দল।
