নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষনা করল বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষনা করল বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষনা করল বাংলাদেশ
বিশ্বকাপের মঞ্চে নামার আগে দল গুছিয়ে নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১২ মে থেকে শুরু হবে দলের প্রস্তুতি।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজী খেলবে নিগার সুলতানারা। ২৫ মে এডিনবার্গের উদ্দেশ্যে দেশ ছাড়বে নারীরা। স্কটল্যান্ড ছাড়া ত্রিদেশীয় সিরিজে বাঘিনীদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এই নেদারল্যান্ডসের বিপক্ষেই ১৪ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে নিগার-নাহিদারা।
সাম্প্রতিক শ্রীলঙ্কা সিরিজের দল থেকে একটি পরিবর্তন এসেছে বিশ্বকাপ স্কোয়াডে। বাইরে চলে গেছেন শারমিন সুলতানা, আর নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন তাজ নেহার।
এবারের বিশ্বকাপে বাংলাদেশ জায়গা পেয়েছে শক্তিশালী ‘এ’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডঃ
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সহ-অধিনায়ক নাহিদা আক্তার, দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস ও তাজ নেহার।
