বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই কিংবা উদ্যাপন; সিলভারউডের কাছে দারুণ লাগছে
-
1
আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
-
2
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষনা, ফিরলেন ডি কক ও প্রোটোরিয়া
-
3
মোহাম্মদ নবীর বদলি হিসেবে গায়ানা আমাজন ওয়ারিয়র্সে মিরাজ
-
4
টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে শান্তদের সামনে ক্যারিবিয়ান পরীক্ষা, সূচি প্রকাশ বিসিবির
-
5
স্পিন-জাদুতে আমিরাতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা
বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই কিংবা উদ্যাপন; সিলভারউডের কাছে দারুণ লাগছে
বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই কিংবা উদ্যাপন; সিলভারউডের কাছে দারুণ লাগছে
সিলেটে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে এসে চট্টগ্রামে বেশ ফুরফুরে মেজাজে শ্রীলঙ্কা দল। এবার ওয়ানডে সিরিজেও তারা হারাতে চায় টাইগারদের। ক্রিকেট মাঠে বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি মানেই বিতর্ক। গত কয়েক বছর ধরে এমনই চলছে। দু’দেশের টি-টোয়েন্টি সিরিজ়ও বাদ থাকল না, উঠে এল বিশ্বকাপের টাইমড আউট বিতর্ক। এবার ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন লঙ্কান কোচ ক্রিস সিলভারউড বললেন, সিলেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ওয়ানডে সিরিজেও তার একই আশা।
বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ হারানোর পর উদ্যাপনের সময় শ্রীলঙ্কার ক্রিকেটাররা হাতের ঘড়ির দিকে ইঙ্গিত করে সেই আলোচিত 'টাইম আউট' ঘটনা মনে করিয়ে দিয়েছিল। এরপর সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, ওরা বেশি মাতামাতি করছে, টাইম আউট থেকে এখনো বের হতে পারছে না। সিলেট পর্ব শেষে দুই দলের লড়াই এখন বন্দরনগরীতে। ৫০ ওভারের সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে দেখা মিলল লঙ্কান হেড কোচ ক্রিস সিলভারউডের। তার কাছে জানতে চাওয়া দু'দেশের সাম্প্রতিক সময়ের লড়াই কেমন উপভোগ্য,'দুই দলের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়। দ্বৈরথটা দারুণ। টি-টোয়েন্টি সিরিজে দুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ওয়ানডে সিরিজেও আমি একই আশা করছি। আমরা শক্তিশালী ক্রিকেট খেলতে চাই। ওরাও একইভাবে খেলতে চাইবে।'ঘরের দল বাংলাদেশকে সমীহ করলেও আসন্ন ওয়ানডে সিরিজ জয়ের ব্যাপারেও বেশ আশাবাদী সিলভারউড,
'টি-টোয়েন্টিতে যেটা বলেছিলাম, আমরা সবসময় জয়ের ব্যাপারে বিশ্বাস করি। প্রতিপক্ষকে সম্মান করি, জানি তারাও অনেক সামর্থ্যবান দল। আমরা নিশ্চিত করি আমাদের প্রস্তুতি ভালো আছে। সেই মোমেন্টাম ধরে রাখার চেষ্টা অবশ্যই করব। আমরা সাম্প্রতিক সময়ে ব্যাটিং বান্ধব উইকেটে খেলেছি। ভালো কিছু ইনিংস দেখেছি। সেটাই দেখতে চাই এই সিরিজে।'চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের উইকেট বরাবরই ব্যাটারদের জন্য স্বর্গ। উইকেট দেখে মুগ্ধ সিলভারউড জানালেন, 'উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। একটু ঘাস আছে। আজ দেখব আবার, দেখতে হবে কাল যেমন দেখেছি তার চেয়ে পরিবর্তন হলো কি না। আশা করছি রানপ্রসবা উইকেট হবে। কিউরেটরও এটাই আশা করছে। এ নিয়ে কথা হয়েছে। আশা করছি ভালো উইকেট পাব।'
