মাইক হাশিকে পরামর্শক কোচ নিয়োগ দিল অস্ট্রেলিয়া

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 মিনিট আগে
মাইক হাশিকে পরামর্শক কোচ নিয়োগ দিল অস্ট্রেলিয়া

মাইক হাশিকে পরামর্শক কোচ নিয়োগ দিল অস্ট্রেলিয়া

মাইক হাশিকে পরামর্শক কোচ নিয়োগ দিল অস্ট্রেলিয়া

অজি ক্রিকেট দলে বড় পদের দায়িত্বে ফিরলেন সাবেক তারকা ব্যাটার মাইক হাশি। অস্ট্রেলিয়া দলের হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের কোচিং প্যানেলে পরামর্শক কোচ (কনসালট্যান্ট কোচ) হিসেবে যোগ দিচ্ছেন তিনি। ২০২৭ অ্যাশেজ ও আইসিসি ওডিআই বিশ্বকাপ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সাইকেলের জন্য তাকে এই দায়িত্বে এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

অভিজ্ঞ এই অজি ক্রিকেটারকে আগামীতে টি-টোয়েন্টি ফরম্যাটের অ্যাডভাইজার হিসেবেও দেখা যাবে। যেখানে তিনি প্রতিপক্ষের কৌশল, প্লেয়ার স্কাউটিং ও দলের পারফরম্যান্স উন্নতির বিষয়গুলোতে বিশেষজ্ঞ মতামত দেবেন।

এছাড়া চলতি মাসেই ইংল্যান্ডের বিরুদ্ধে হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ এবং পরবর্তীতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতেও কোচিং সহায়তায় থাকবেন হাশি।

আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে ৩০০-র বেশি ম্যাচ খেলা হাশি এর আগে ইংল্যান্ড ক্রিকেট দলেরও টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কোচিং স্টাফের অংশ ছিলেন। এছাড়া আইপিএল ও দ্য হান্ড্রেডেও কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে তার।

নতুন এই দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে হাশি জানান, অজি দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে পেরে তিনি রোমাঞ্চিত এবং আগামী দিনের চ্যালেঞ্জিং সময়ে দলের সাফল্যে ভূমিকা রাখতে চান। হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও সিএ-র ন্যাশনাল টিমের জেনারেল ম্যানেজার বেন অলিভার হাশির এই অভিজ্ঞতা ও অন্তর্ভুক্তি দলকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।