শাদাবকে কঠোর জবাব দিলেন আহমেদ শেহজাদ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
শাদাবকে কঠোর জবাব দিলেন আহমেদ শেহজাদ

শাদাবকে কঠোর জবাব দিলেন আহমেদ শেহজাদ

শাদাবকে কঠোর জবাব দিলেন আহমেদ শেহজাদ

শাদাব খানের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে পাকিস্তান ক্রিকেটে উত্তেজনা ছড়িয়েছে। ভারতকে বিশ্বকাপে কখনো হারানো সম্ভব হয়নি এমন মন্তব্যের কারণে সাবেক লেগ স্পিন অলরাউন্ডার শাদাব একের পর এক সমালোচনার মুখে পড়েছেন।

সাবেক ব্যাটার আহমেদ শেহজাদ, যিনি জিও নিউজের একটি অনুষ্ঠানে এ সম্পর্কে বলেন, “একে তো তুমি চোরাই পথে দলে এসেছো। না তুমি পারফর্মার, না ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলো। কোনো পারফরম্যান্স না করেও সমর্থন পেয়ে যাচ্ছো। এমনকি চোট পেলেও পুনর্বাসন করো না। তারা কেন্দ্রীয় চুক্তি থেকে হাসান আলিকে বাদ দিল, কিন্তু তোমাকে নয়। এটা যদি পক্ষপাতিত্ব না হয়, তাহলে জানি না পক্ষপাতিত্ব কী।”

শেহজাদ আরো বলেন, “ওই রকম মন্তব্য ভালো শোনায় না। নব্বই দশকের দলের সঙ্গে নিজেদেরকে তুলনা করছো? তাদেরও সমস্যা ছিল, তারা বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি, কিন্তু তারা তোমাদের চেয়ে অনেক ভালো ছিল।”

তিনি সাবেক ক্রিকেটারদের পারফরম্যান্সের প্রতি গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়ে বলেন, “তাদের পারফরম্যান্সের দিকে তাকাও, ওই সময় তারা ভারতের ওপর আধিপত্য দেখাত। দুজন সাবেক ক্রিকেটার দল নিয়ে স্রেফ সমালোচনা করেছে আর তুমি তাদের সমর্থনের কথা ভুলে গেলে। তাই বলছি, বড়দের সম্মান করতে শেখো।”

এই ইস্যুতে কথা বলেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির ও, “সফরে থাকলে সমালোচনা হবেই। সফরে থাকাকালীন এধরনের কথা বলার কোনো সুযোগ নেই। আমরাও সফরে থাকলে সমালোচিত হতাম, তখন লক্ষ্য থাকত পারফরম্যান্স দিয়ে সমালোচকদের চুপ করানো। তাই যদি পারফর্ম না করতে পারো, তাহলো তোমার চুপ থাকা উচিত।