আফগান অধিনায়ক বললেন, ‘শেষ ৫ ওভারই হারের কারণ’
-
1
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন বেন স্টোকস
-
2
প্রথম দিনেই ১৪০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, চালকের আসনে জিম্বাবুয়ে
-
3
ভারতকে ১ রানে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়
-
4
লর্ডসের সম্মানজনক এমসিসি আজীবন সদস্যপদ পেলেন তামিম ইকবালসহ ৫ ক্রিকেটার
-
5
শেষ ওভারের নাটকীয়তায় বাংলাদেশকে ৪ উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা
আফগান অধিনায়ক বললেন, ‘শেষ ৫ ওভারই হারের কারণ’
আফগান অধিনায়ক বললেন, ‘শেষ ৫ ওভারই হারের কারণ’
শারজায় প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার এবং অধিনায়ানক নাজমুল হোসেন শান্তর আক্রমণাত্নক ব্যাটিংয়ে প্রথম পাওয়ার প্লে তেই ৫৯ রান তুলে ফেলে বাংলাদেশ। তখন মনে করা হচ্ছিলো ৫০ ওভার শেষে বড় রান সংগ্রহ করবে বাংলাদেশ। তবে মাঝের ওভার গুলোতে রাশিদ খান ও খারোটের নিয়ন্ত্রিত বোলিংয়ে গতি কমে রান তোলার। এক পর্যায়ে শান্ত, মাহমুদউল্লাহ ও হৃদয় এই ৩ ব্যাটার পরপর বিদায় নিলে ২০০ এর নিচে অলআউট হওয়ার শঙ্কা জাগে টাইগারদের। তবে শেষদিকে জাকের আলী ও নাসুম আহমেদের দুর্দান্ত ঝড়ো ব্যাটিংয়ে ২৫২ রান করে ফেলে বাংলাদেশ।
শেষ ৫ ওভারে বাংলাদেশ তোলে ৫২ রান। বাংলাদেশের কাছে হারের পর মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি হারের কারণ হিসাবে বাংলাদেশের ইনিংসের প্রথম ১০ ওভার আর শেষ ৫ ওভারে নিজেদের বোলিং মান অনুযায়ী না হওয়াকেই বলেছেন।
তিনি বলেন, "এটা কঠিন ছিল। আমি মনে করি শেষ ৫ ওভারে ৪০ রান (আসলে ৫২ রান) এবং এটাই হারের কারণ। আমরা ভালো খেলেছি, কিন্তু উইকেট ছিল ব্যবহৃত এবং দ্বিতীয় ইনিংসে এমন উইকেটে ব্যাট করা কঠিন ছিল।"
এ ব্যাপারে আফগান অধিনায়ক আরো বলেন, "প্রথম ১০ ওভার আমরা যেভাবে বোলিং করেছি, এটা মান অনুযায়ী ঠিক ছিল না। এ ছাড়া শেষ ৫ ওভারের মূল্যও দিতে হয়েছে। কারণ, আমরা বেশি রান দিয়ে ফেলেছি।"
সিরিজ নির্ধারনি ম্যাচের আগে ভুল গুলো নিয়ে আলোচনা করবেন জানিয়ে হাশমতউল্লাহ বলেন, "আমরা এটা নিয়ে ভাবব। ব্যাটিংয়ে আমরা ব্যাক-টু-ব্যাক উইকেট হারিয়েছি। আমাদের কয়েকটা পার্টনারশিপ দরকার ছিল। আমরা এটা নিয়ে সবাই মিলে আলোচনা করব।"
