বিপিএল নিলামের আগেই ডিরেক্ট সাইনিংয়ে দল পেয়েছেন যে ২৩ জন
৯৭ প্রতিবেদক: শিহাব আহসান খান
প্রকাশ: 10 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
রেনশর ১৯০ রানে অস্ট্রেলিয়ার শক্ত অবস্থান, ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা
-
2
হাসানের হ্যাটট্রিকে প্রথম ইনিংসে বাংলাদেশের লিড
-
3
সোবহানা মোস্তারির ঐতিহাসিক সেঞ্চুরির দিনেও বড় হার বাংলাদেশের, সিরিজ জয় অস্ট্রেলিয়ার
-
4
শিক্ষার্থীদের মাঠমুখী করতে ক্রিকেট সামগ্রী বিতরণ করল জাভেদওমরডটকম
-
5
শান্ত-মুশফিকের ব্যাটে বড় লিডের পথে বাংলাদেশ
বিপিএল নিলামের আগেই ডিরেক্ট সাইনিংয়ে দল পেয়েছেন যে ২৩ জন
বিপিএল নিলামের আগেই ডিরেক্ট সাইনিংয়ে দল পেয়েছেন যে ২৩ জন
বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এর ১২ তম আসরে আবার ফিরেছে নিলাম প্রক্রিয়া। প্রথম দুই আসরে নিলাম প্রক্রিয়া ছিল, এরপর প্লেয়ার্স ড্রাফটে ফিরে যায় বিপিএল গভর্নিং কাউন্সিল। ২০২৬ বিপিএল সামনে রেখে আবার ফিরেছে নিলাম।
আজ (৩০ নভেম্বর) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএল নিলাম। সেখানে ৬ দলের সামনে ১৫৮ দেশি ও ২৬৭ জন বিদেশি ক্রিকেটারের নাম তোলা হবে। যেখান থেকে দল গোছাবে নতুন, পুরাতন ফ্র্যাঞ্চাইজিগুলো।
তবে নিলামের আগেই ডিরেক্ট সাইনিংয়ে দল পেয়েছেন ১২ দেশি ও ১১ বিদেশি ক্রিকেটার।
নিলামের আগে ডিরেক্ট সাইনিংয়ে দল পেয়েছেন যেসব দেশি ক্রিকেটার-
সিলেট টাইটান্স- মেহেদী হাসান মিরাজ (ক্যাটাগরি এ), নাসুম আহমেদ (ক্যাটাগরি বি)।
রংপুর রাইডার্স- মুস্তাফিজুর রহমান (ক্যাটাগরি এ), নুরুল হাসান সোহান (ক্যাটাগরি বি)।
ঢাকা ক্যাপিটালস- তাসকিন আহমেদ (ক্যাটাগরি এ), মোহাম্মদ সাইফ হাসান (ক্যাটাগরি বি)।
নোয়াখালি এক্সপ্রেস- সৌম্য সরকার (ক্যাটাগরি বি), হাসান মাহমুদ (ক্যাটাগরি বি)।
চট্টগ্রাম রয়্যালস- শেখ মেহেদী হাসান (ক্যাটাগরি বি)। তানভীর ইসলাম (ক্যাটাগরি বি)।
রাজশাহী ওয়ারিয়র্স- নাজমুল হোসেন শান্ত (ক্যাটাগরি বি), তানজিদ হাসান তামিম (ক্যাটাগরি এ)।
নিলামের আগে ডিরেক্ট সাইনিংয়ে দল পেয়েছেন যেসব বিদেশি-
ঢাকা ক্যাপিটালস- অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান)।
চট্টগ্রাম রয়্যালস- আবরার আহমেদ (পাকিস্তান)।
রাজশাহী ওয়ারিয়র্স- মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান), সাহিবজাদা ফারহান (পাকিস্তান)।
রংপুর রাইডার্স- খাজা নাফে (পাকিস্তান), সুফিয়ান মুকিম (পাকিস্তান)।
সিলেট টাইটান্স- সাইম আইয়ুব (পাকিস্তান), মোহাম্মদ আমির (পাকিস্তান)।
নোয়াখালি এক্সপ্রেস- কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ)।
