থুসারা; সিলেবাসের বাইরে থেকে আসা প্রশ্ন না
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Bangladesh to Play Tri-Series Involving Afghanistan and Zimbabwe
-
2
South Africa Announce Squad for Australia, De Kock and Proteas Star Return
-
3
Mehidy Hasan Miraz Joins Guyana Amazon Warriors as Mohammad Nabis Replacement
-
4
Caribbean Test Challenge Awaits Shantos Side in WTC Race as BCB Unveils Itinerary
থুসারা; সিলেবাসের বাইরে থেকে আসা প্রশ্ন না
থুসারা; সিলেবাসের বাইরে থেকে আসা প্রশ্ন না
৪-১-২০-৫; নুয়ান থুসারার এই বোলিং ফিগার লঙ্কানদের কাছে ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। হ্যাটট্রিক আর ফাইফারে রেকর্ড বইয়ে নাম লিখিয়ে এই ডানহাতি ফাস্ট বোলার জিতে নেন ম্যাচ সেরার পুরস্কারও। ম্যাচে তার বলের একের পর এক আঘাতে ধ্বং'সস্তূ'প হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং অর্ডার। থুসারার মতো রাউন্ড আর্ম অ্যাকশনের পেসার যেন বাংলাদেশের কাছে সিলেটের ম্যাচে ছিল, বোর্ড পরীক্ষায় সিলেবাসের বাইরে থেকে আসা প্রশ্নের মতো। যদিও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রস্তুতি ছিল তাঁদের।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নের উত্তর দিতে গিয়ে বারবার নুয়ান থুসারাকে কৃতিত্ব দিয়েছেন। শান্তর মতে, সে দারুণ করেছে। থুসারা এদিন তার প্রথম ওভারেই পেয়েছেন হ্যাটট্রিক, শুধু এখানেই ক্ষান্ত হননি এই লঙ্কান পেসার। পেয়েছেন ফাই-ফারের স্বাদও। সিরিজ শেষে বাংলাদেশ অধিনায়ক মুখ থেকে মিলল তার প্রশংসা।নুয়ান থুসারার বোলিংয়ের কাছেই তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের পরাজয় মেনে নেওয়া। তবে নাজমুল হোসেন শান্ত স্বীকার করেছেন, তাকে একটু দেখে খেলারই দরকার ছিল।
থুসারার এক ওভারেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়কের বক্তব্য,'হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। খুবই ভালো ওভার করেছে। আমার মনে হয় বোলারটাকে কৃতিত্ব দিতে হবে। হ্যাঁ ওই এক ওভারেই আমরা অনেক পিছিয়ে গিয়েছি। অই ওভার যদি আমরা আরেকটু ভালো খেলতে পারতাম, শুরুর দিকে যদি নতুন বলটা আরও ভালোভাবে খেলতে পারতাম ভিন্ন কিছু হতে পারত হয়ত।'থুসারা যেন সারপ্রাইজ প্যাকেজ হয়ে বাংলাদেশের সামনে দাঁড়ান, যার ইঙ্গিত মিলে বাংলাদেশ অধিনায়কের কথায়, 'ওর তো অবশ্যই অ্যাকশনটা একটু অন্যরকম আমরা খুব বেশি খেলি না এমন। আগের দুই ম্যাচে পাথিরানাকে ভালোভাবেই সামলেছি। আমার মনে হয় শুরুর দিকে বলটা সুইং ও করছিল। আন্তর্জাতিক পর্যায়ে এরকম চ্যালেঞ্জ মেনে নিতে হবে এবং কীভাবে আমরা আরও ভালো করতে পারি সেটা নিয়ে প্ল্যান করতে হবে।' তবে শান্ত এও বলেছেন প্রস্তুত হয়েই এসেছিলেন তাঁরা।
'আসলে সবসময় কিন্তু এরকম হয় না। এক ওভারে ৩ উইকেট পড়েছে তার আগের ওভারে ১ উইকেট পড়েছে। এত উইকেট সাধারণত পড়ে না। আজকে আমরা একটু বেশি উইকেট দিয়ে বলেছি। আপনি যা বুঝাতে চাচ্ছেন তেমন না হয়ত। ব্যাটাররা প্রস্তুতি নিয়েই আসে। অই এক ওভারে আসলে প্ল্যান করারও কোনো সুযোগ ছিল। টানা ৩ বলে ৩ উইকেট। আমার মনে হয় ভবিষ্যতে এমন কিছু হবে না।' 'হ্যাঁ আমাদের প্রস্তুতিতে পরিষ্কার ছিলাম। তার বোলিং ভিডিও সম্পর্কে অবগত ছিলাম। জানতাম যে তার খেলার সম্ভাবনা আছে।'
