টেস্ট সিরিজেও সাকিবকে মিস করবে বাংলাদেশ
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
New Zealand Seal ODI Series with Thrilling One-Wicket Win Over West Indies
-
2
England Clinch Series Despite Rohits Century
-
3
Rohit Sharma Dismisses Retirement Rumours After Record 138 at Lords
-
4
Jason Gillespie Hits Back at Aaqib Javed as Controversy Erupts Again in Pakistan Cricket
-
5
Australia Name Test Squad for Bangladesh Series, Cummins, Lyon and Hazlewood Return
টেস্ট সিরিজেও সাকিবকে মিস করবে বাংলাদেশ
টেস্ট সিরিজেও সাকিবকে মিস করবে বাংলাদেশ
শ্রীলঙ্কা ক্রিকেট দল তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে বাংলাদেশে। সিরিজকে উদ্দেশ্য করে আগেই টি-টোয়েন্টি ও ওয়ানডের দুই ম্যাচের জন্য স্কোয়াড করে বিসিবি। যেখানে ছিল না সাকিব আল হাসানের নাম। এবার জানা গেল, সাকিব মিস করবেন টেস্ট সিরিজও। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
আসন্ন লঙ্কানদের বিপক্ষ সিরিজ সামনে রেখে গত জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্কোয়াড ঘোষণা করে। নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে আসন্ন এই সিরিজ খেলবে স্বাগতিকরা। দলের অন্যতম তারকা, প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান নেই কোনো ফরম্যাটেরই স্কোয়াডে। দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ এখনও দল ঘোষণা করেনি। তবে তার আগেই নিশ্চিত হওয়া গেছে, সাকিব আল হাসান বিশ্রামে থাকবেন লঙ্কানদের বিপক্ষে সাদা পোশাকেও। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমের সামনে সাকিবের টেস্ট দলে থাকা না থাকা নিয়ে জানান,'না সে (সাকিব) তো শ্রীলঙ্কা সিরিজ থেকে ব্রেক নিয়েছে।'সাকিব আল হাসান বিপিএলের শুরুর দিকে চোখের সমস্যায় ব্যাট হাতে স্বাচ্ছন্দ্যে ছিলেন না। তবে সাকিব যে নিজের চিরচেনা ছন্দে ফিরেছেন তা সব মহলে প্রশংসনীয়। সাকিবকে ফের দলে দেখেতে চাওয়া জালাল ইউনুস বলেন, 'সাকিবের চোখের একটা সমস্যা ছিল যার জন্য সমস্যা হচ্ছিল। আশা করি যেহেতু এখন সে ব্রেক নিয়েছে পরে সে আমাদের সাথে যোগ দিবে।' সাকিব সবশেষ টেস্ট ম্যাচ খেলেছেন গত বছরের এপ্রিলে। মিরপুরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে করেছিলেন ৮৭ রান। দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে পেয়েছেন দুই উইকেট। সাদা পোশাকে ৬৬ ম্যাচ খেলা সাকিবের পরের সংখ্যায় যেতে আরও অপেক্ষা বাড়ল।
