তামিমের সেঞ্চুরি উৎসর্গ ভাগ্নেকে, ভাষা শহীদদের জয় উৎসর্গ চট্টগ্রামের
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Top End T20, Bangladesh HP Secure Third Consecutive Win
-
2
ECB Investigates Nightclub Incident, England Pacer Brydon Carse in Trouble
-
3
Afghanistan Announce T20I Squad for India Series
-
4
ICC Code of Conduct Breach, Yashasvi Jaiswal and Asitha Fernando Face Sanctions
-
5
Australias Alex Carey Praises Shoriful and Bangladesh Despite Two-Day Test
তামিমের সেঞ্চুরি উৎসর্গ ভাগ্নেকে, ভাষা শহীদদের জয় উৎসর্গ চট্টগ্রামের
তামিমের সেঞ্চুরি উৎসর্গ ভাগ্নেকে, ভাষা শহীদদের জয় উৎসর্গ চট্টগ্রামের
ভাষার মাস ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের প্লে অফে যাওয়ার এই জয়টা উৎসর্গ করা হলো সকল ভাষা শহীদদের। আর এই ম্যাচেরই জয়ের নায়ক তানজিদ তামিম তার সেঞ্চুরি উৎসর্গ করলেন বোনের ছেলে ভাগিনাকে। তানজিদ হাসান তামিম আজ বিপিএলে খেললেন নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস। আগের ম্যাচে ৭০, আজ তানজিদ তামিমের ব্যাটে ১১৬ রানের অতিমানবীয় ইনিংস। ৮ চারের সঙ্গে ছক্কাও মারেন ৮টা। তানজিদ তামিম যেন পার করছেন তার ক্যারিয়ারের সেরা সময়।
এবারের বিপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলার পথে দখলে নিয়েছেন রান সংগ্রাহকদের শীর্ষস্থানও। ২০২৪ বিপিএলে তিন নম্বর সেঞ্চুরি করে চট্টগ্রাম পর্ব রাঙিয়ে দিলেন ঘরের দলের ওপেনার তানজিদ হাসান তামিম। তাওহীদ হৃদয়ের পর দ্বিতীয় বাংলাদেশি হিসাবে ছুঁয়েছেন শতকের মাইলফলক। ৩২ বলে পঞ্চাশ রান পাওয়া তামিম সেঞ্চুরি করতে খরচ করেছেন কেবল ২৬ বল। রেকর্ড সেঞ্চুরির পথে তামিম দখল করেছেন রান সংগ্রাহকদের শীর্ষস্থানও, ১১ ইনিংস খেলা তামিমের নামের পাশে এখন ৩৮২ রান। ১৯৩ রানের পাহারসম লক্ষ্য টপকাতে নেমে ১২৭ রানের বেশি করতে পারেননি বিজয়-আফিফরা। কেবল ৩ ব্যাটার পৌঁছাতে পারেন দুই অংকের ঘরে। ৬৫ রানের বড় জয়ে টেবিলের তিনে ওঠে লিগ পর্ব শেষ করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এমন দারুণ জয় ভাষা শহীদদের উৎসর্গ করেছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি, 'প্রথমত আলহামদুলিল্লাহ। অনেক ভালো একটা ম্যাচ হয়েছে আমাদের। সাথে সাথে আমরা প্লে-অফ নিশ্চিত করেছি এটা সবচেয়ে ভালো বিষয়। দলের সবাইর সাথে কথা হয়েছে সবাই এই জয়টা ভাষা শহীদদের উৎসর্গ করেছে। তো আমরা সবাই অনেক খুশি। যারা আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই জয়টা উৎসর্গ করছি।' আর টি-টোয়েন্টিতে পাওয়া নিজের প্রথম সেঞ্চুরিটা ভাগিনাকে উৎসর্গ করলেন তামিম,'আমার ছোট একটা ভাগ্নে আছে। সবসময় ওর সাথে কথা হয়, ম্যাচের আগের দিন মাঠে আসার আগেও। ছয় বললে ছয় দেখায়, আউট বললে আউট দেখায়। আমার সেঞ্চুরিটা ওকে উৎসর্গ করতে চাই।'সংবাদ সম্মেলন শেষ করে ড্রেসিংরুমে গিয়েই বাবা-মা'য়ের সাথে কথা বলবেন তামিম, 'আসলে এখনও মোবাইল পাই নাই। মোবাইল যখন পাব তখন বাবা-মার সাথেই প্রথমে কথা বলব। আমার মনে হয়েছে যে এই সেঞ্চুরির ফলে বাবা-মা সবচেয়ে খুশি হয়েছে। আমার বাবা এখন আমাকে নিয়ে অনেক গর্ব করে। এটা নিজের কাছে অনেক ভালো লাগে।'
