সাকিবের প্রশংসায় মাতলেন জিমি নিশাম
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Top End T20, Bangladesh HP Secure Third Consecutive Win
-
2
ECB Investigates Nightclub Incident, England Pacer Brydon Carse in Trouble
-
3
ICC Code of Conduct Breach, Yashasvi Jaiswal and Asitha Fernando Face Sanctions
-
4
Afghanistan Announce T20I Squad for India Series
-
5
Australias Alex Carey Praises Shoriful and Bangladesh Despite Two-Day Test
সাকিবের প্রশংসায় মাতলেন জিমি নিশাম
সাকিবের প্রশংসায় মাতলেন জিমি নিশাম
বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অত্যন্ত জনপ্রিয় এক নাম নিশাম। নিউজিল্যান্ডের ২০১৯ বিশ্বকাপের রানার আপ দলের সদস্য এই ক্রিকেটার ২০ ওভারের ক্রিকেটে বেশ সমৃদ্ধ একজন খেলোয়াড়। এবারের বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই আলো ছড়ান জিমি নিশাম। রংপুর রাইডার্সের জার্সি গায়ে দেখালেন ব্যাটে-বলে চৌকস নৈপুণ্য। এই দুর্দান্ত নিশামের মুখেই এবার সাকিব আল হাসানের প্রশংসা।
রংপুর রাইডার্স দলের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান। সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেটের এক পৌরাণিক চরিত্র! সাকিব আল হাসানের যেন ক্লান্তি নেই। সাকিবের প্রশংসা ক্রিকেটাঙ্গনে শোনা যায় হরহামেশাই। এবার তাকে নিয়ে উচ্ছ্বাসের সুর দিলেন রংপুর রাইডার্সের কিউই সতীর্থ জিমি নিশাম, 'সে দারুণ করছে আমাদের হয়ে। সে অন্যতম সেরা ব্যাটার এবং একইসাথে অন্যতম সেরা বোলারও। দলের জন্য এটি বাড়তি সুবিধা। গত কয়েক ম্যাচে সে বেশ ভালো করেছে। আশা করি সে ফাইনাল পর্যন্ত এটা ধরে রাখতে পারবে।' সম্প্রতি চোখের সমস্যা নিয়ে বেশ বিপাকেই আছেন সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথে সিঙ্গাপুর গিয়ে চোখ দেখিয়ে এসেছেন। মূলত ব্যাটিংয়ে বেশ অসুবিধায় পড়তে হচ্ছে তাঁকে। তবে সাকিব চেষ্টা করে গেছেন, এরপর সফলতাও পেয়েছেন। মিরপুরে ৩৪ ও ২৭ রানের ইনিংসের পর চট্টগ্রামে এসে খুলনা টাইগার্সের বিরুদ্ধে সাকিব খেলেছেন ৬৯ রানের ঝড়ো। মাত্র ৩১ বল মোকাবিলায় ৬টি করে চার ও ছক্কায় সাকিব এই অতিমানবীয় ইনিংস সাজান। সাকিব প্রসঙ্গে প্রশ্ন আসতে নিশাম আরও বলেন,'আসলে (চোখের সমস্যা) সম্ভবত তাকে সাহায্য করছে (হাসি)। এক চোখে খেলাটা হয়ত তার কাজ আরও সহজ করে দিয়েছে (হাসি)। সে দারুণ একজন ক্রিকেটার। আমি জানি না তার চোখের কী সমস্যা হয়েছে। যাই করছে সে তাই ভালো হচ্ছে।'এক চোখই সাহায্য করছে? নিশামের মতে, সাকিব চোখে না দেখলেও বোলিং করতে পারবেন। 'হয়ত (হাসি)। যদি সে চোখে নাও দেখে তাহলেও সে বল করতে পারবে এবং ভালো করবে।'
