প্রায় অসম্ভব ৪৭৪ রান তাড়া করছে ইংল্যান্ড
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
2
Mahela Jayawardene Parts Ways with Mumbai Indians Ahead of IPL Auction
-
3
Litton Ruled Out of Tri-Nation Series Due to Injury, Mehidy Also Misses Opening Match
-
4
Bangladesh Suffer Heavy Defeat to Zimbabwe in Tri-Nation Series
-
5
Bangladesh Field First Against Zimbabwe, Towhid Hridoy Takes Over as Captain
প্রায় অসম্ভব ৪৭৪ রান তাড়া করছে ইংল্যান্ড
প্রায় অসম্ভব ৪৭৪ রান তাড়া করছে ইংল্যান্ড
সকালে যখন দুই অপরাজিত ব্যাটসম্যান ডিন এলগার ও হাশিম আমলা তৃতীয় দিনের খেলা শুরু করেন তখনই ম্যাচের নিয়ন্ত্রন অনেকটাই দক্ষিণ আফ্রিকার হাতে, কারণ তারা তখনই এগিয়ে ছিল ২০৫ রানে, হাতে ছিল নয় উইকেট। আকাশে সূর্যের তাপ বাড়ার সাথে সাথে বেড়েছে ব্যাটসম্যানদের ব্যাটের ঝাঁঝ। এদিন সকালে পাত্তা পায়নি ইংল্যান্ডের কোন বোলার। এই জুটি থেমেছে ১৩৫ রানের প্রয়োজনীয় একটি জুটি উপহার দিয়ে।
দলীয় ১৫৩ রানের মাথায় স্টোকসের বলে অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এলগার, তবে ফেরার আগে খেলে আসেন ৮০ রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস। এর পরের ওভারেই ডি ককের বিদায়, তবে এবার বোলারের ভূমিকায় অ্যান্ডারসন। প্রথম ইনিংসে ৭৮ রানের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতক পূর্ণ করেন এই টেস্টেই আট হাজার রানের ক্লাবের সদস্য হওয়া হাশিম আমলা। ৯৬ বলে ৯টি ছার ও ১টি ছয়ের সাহায্যে অর্ধশত পূর্ণ করেন এই ব্যাটসম্যান।
২১৬ রানে ডসনের বলে যখন এলবিডব্লিউ হয়ে আমলা সাজঘরে ফেরেন তখন তার নামের পাশে শোভা পাচ্ছিল ৮৭ রানের এক কার্যকরী ইনিংস। বাকিটা সময় ইংল্যান্ডের বোলাদের ভুগিয়েছেন ডু প্লেসিস ও ফিলান্ডার জুটি। ডু প্লেসিস ৬৩ ও ফিলান্ডার করেন ৪২ রান। ইংল্যান্ডের হয়ে মঈন আলী ৭৮ রানে ৪টি, অ্যান্ডারসন ও স্টোকস দু'টি করে উইকেট লাভ করেন। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৯উইকেটে ৩৪৩ রান তুলে ইনিংস ঘোষণা করে। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৪৭৪ রানের এক পাহাড়সম টার্গেট দাড় করায় তারা।
শেষ বিকেলে ৪ ওভার খেলার সুযোগ পায় ইংল্যান্ড, এই ৪ ওভারে দক্ষিণ আফ্রিকান বোলাররা নাকানি চুবানি খাইয়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। ৪ ওভারই মেডেন লাভ করে তারা, যদিও বাই থেকে ১ রান পাওয়ার সুবাদে দিন শেষ করেছে কোন উইকেট না হারিয়ে ১ রান তুলে। ৪র্থ দিন ইংল্যান্ডের ব্যাটসম্যানদের এসিড টেস্টের দিন। ম্যাচ বাঁচাতে এখনও প্রয়োজন ৪৭৩ রান অথবা পার করতে হবে ৬টি সেশন। এখন দেখার বিষয় কত তাড়াতাড়ি খেলা শেষ করতে পারে দক্ষিণ আফ্রিকা, যেখানে জয় ছাড়া আসলে তাদের ভাবনায় কিছু নেই।
সংক্ষিপ্ত স্কোরঃ দক্ষিণ আফ্রিকা-৩৩৫/১০ ও ৩৪৩/৯ (ডিক্লেয়ার)
ইংল্যান্ড-২০৫/১০, ১/০
ইংল্যান্ডের জয়ের জন্য এখনো প্রয়োজন ৪৭৩ রান, হাতে আছে ১০ উইকেট ও দুইদিন সময়।
