অস্বস্তি নিয়েই বিরতিতে গেল বাংলাদেশ
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
2
Mahela Jayawardene Parts Ways with Mumbai Indians Ahead of IPL Auction
-
3
Litton Ruled Out of Tri-Nation Series Due to Injury, Mehidy Also Misses Opening Match
-
4
Bangladesh Suffer Heavy Defeat to Zimbabwe in Tri-Nation Series
-
5
Bangladesh Field First Against Zimbabwe, Towhid Hridoy Takes Over as Captain
অস্বস্তি নিয়েই বিরতিতে গেল বাংলাদেশ
অস্বস্তি নিয়েই বিরতিতে গেল বাংলাদেশ
ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসেই কোনো পর্যায়ে নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের কাছে। তেমন কিছু করতে পারল না তারা। লড়াই যা করার, ব্যাটিংয়ে একাই করলেন জাকির হাসান। এজাজ প্যাটেলের ঘূর্নিতে বাংলাদেশি ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ। রীতিমতো স্পিন বিষে টাইগারদের নীল করে এজাজ একাই দখলে নেন ৬ উইকেট। তার এমন জাদুকরী পারফর্ম্যান্সের সুবাদেই নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৩৭ রানের। সেশনের বাকি থাকা তিন ওভারে ৩ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেল নিউজিল্যান্ড।
অনিভিজ্ঞ বাংলাদেশের কাছেই সিলেটে পাত্তা পায়নি নিউজিল্যান্ড। দেড়শ রানের বড় পরাজয়ের পর সিরিজ হারের হুমকিতে ছিল টিম সাউদির দল। মিরপুরে ঘুরে দাঁড়াতে না পারলে প্রথমবারের মতো বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হারতে হবে। সিরিজ বাঁচানোর মিশনে আরও একবার নিউজিল্যান্ডের চিন্তায় ‘স্পিন’। এই স্পিন দিয়েই এবার তারা টাইগারদের করল ঘায়েল। বাংলাদেশের হারানো উইকেটের মধ্যে ৯টিই যায় স্পিনারদের দখলে। এজাজ প্যাটেল একাই দখলে নিয়েছেন টাইগারদের ৬ উইকেট। ঢাকা টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের লক্ষ্য ছিল লিড বাড়ানোর। জাকিরের কল্যাণে সকালের শুরুটাও ছিল দারুণ। কিন্তু হঠাৎই ছন্দপতন। মুমিনুল হক সকালের সেশনে নতুন করে নেমে কেবল ২৫ মিনিট কাটিয়ে যান উইকেটে। মুশফিক খেলতে পারেননি ১২ বলের বেশি। দ্রুতই ফিরতে হয় দিপু, সোহানকে। ২৬ রান স্কোরবোর্ডে তুলতেই পাঁচ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে বাংলাদেশ। প্রথম ঘন্টায় এলোমেলো হয়ে শেষপর্যন্ত তারা গুটিয়ে যায় ১৪৪ রানে। ফিফটি করেছেন ওপেনার জাকির, তবে লড়াই করতে পারেননি আর কেউ। একা হাতে লড়াই চালিয়ে জাকির হাসান তুলে নেন টেস্ট ক্যারিয়ারের তার তৃতীয় ফিফটি। দলের বাকিদের কাছ থেকে তেমন একটা সাহায্য পেলেন না মোটেও। লড়াই যা করার, ব্যাটিংয়ে একাই করলেন জাকির। ওপেনিংয়ে নেমে আজ আউট হয়েছেন নবম ব্যাটার হিসাবে। জাকিরের বিদায়ের পর বাংলাদেশের ইনিংস যায়নি বেশিদূর। সকাল থেকে মোট ১১৫ মিনিট খেলতে পারে বাংলাদেশ, আর তাতেই হারায় বাকি থাকা ৮ উইকেট। ২৭ ওভারে রান সংগ্রহ করে ১০৬। শেষপর্যন্ত ১৪৪ রানে থামা বাংলাদেশ কিউইদের দিয়েছে ১৩৭ রানের টার্গেট।লক্ষ্য তাড়ায় নেমে টম লাথাম ও ডেভন কনওয়ে বেশ দেখে-শুনেই শরিফুল ইসলামের পেস মোকাবিলা করেন। ৩ ওভারে নিউজিল্যান্ডের রান ৩।
