মুমিনুলের চাওয়া হয়নি পূরণ, ধারেকাছেও যায়নি দল
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
2
Mahela Jayawardene Parts Ways with Mumbai Indians Ahead of IPL Auction
-
3
Litton Ruled Out of Tri-Nation Series Due to Injury, Mehidy Also Misses Opening Match
-
4
Bangladesh Suffer Heavy Defeat to Zimbabwe in Tri-Nation Series
-
5
Bangladesh Field First Against Zimbabwe, Towhid Hridoy Takes Over as Captain
মুমিনুলের চাওয়া হয়নি পূরণ, ধারেকাছেও যায়নি দল
মুমিনুলের চাওয়া হয়নি পূরণ, ধারেকাছেও যায়নি দল
মুমিনুল হক অন্তত আশা করেছিলেন, ২৩০ রান যদি করা যায়– সেটিও এই পিচে যথেষ্ট হয়ে ধরা দিবে। সকালে ‘টি-স্পোর্টস’কে এমনটি বলেছিলেন বটে, কিন্তু ৩৮/২ স্কোরে আগের দিন শেষ করা বাংলাদেশ দল চতুর্থ দিনে এসে সেই চিত্রায়ণ ঘটাতে পারেনি। ওপেনিংয়ে নামা জাকির হাসান লম্বা সময় ধরে ব্যাটে দায়িত্ব রাখার পর, ফিরেছেন ৮৬ বলে ৫৯ রান করে। বাকিরা ছিলেন আসা আর যাওয়ার মধ্যে।
দ্বিতীয় দিনে কোনো বল মাঠে গড়ায়নি। তৃতীয় দিনে এসে নিউজিল্যান্ডকে ১৮০ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। গতকাল ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়েও বসে৷ আজ চতুর্থ দিনে খেলা শুরুর আগে মমিনুল যে আশা দেখেছেন, সেটি পূরণ হয়নি। নিজে ফিরেছেন মাত্র ১০ রান করে। দিনের শুরুতে মুমিনুল বলেন,“দায়িত্ব নিয়ে ব্যাটিং করাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমি এখানে যদি ভালো খেলতে পারি, ভালো একটা স্কোর করতে পারি, এটা টিমের জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। আমরা ভালো একটা টোটাল দাঁড়া করাতে পারবো।”প্রথম টেস্টের কথাও স্মরণ করলেন এই নির্ভরযোগ্য টেস্ট ব্যাটসম্যান। সিলেটে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের গুরুত্ব জানিয়ে দিলেন। কিন্তু সে অনুযায়ী বাংলাদেশের ব্যাটিংটা আজ হয়নি।
“টেস্ট ম্যাচ জিততে গেলে আমাদের ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। দেখেন আমরা প্রথম টেস্ট জিতেছিলাম দ্বিতীয় ইনিংসে ব্যাটিংটার জন্য। ওই জিনিসটা আমরা বারবার করতে চাইব। আমাদের জন্য প্রথম ঘণ্টা কঠিন হবে, তারপরও আমরা যদি দায়িত্ব নিয়ে খেলতে পারি তাহলে আমাদের জন্য খুবি ভালো হবে।” “উইকেটটা যেরকম আছে ব্যাটারদের জন্য কঠিন হবে ব্যাটিং করা। সবাই যদি কমিটমেন্ট নিয়ে ব্যাটিং করে ভালো হবে। আমরা যদি ২৩০ রান করতে পারি কষ্ট করে, তাহলে ওদের জন্য এই উইকেটে ব্যাটিং করা কঠিন হবে।”
