মিরপুরের জন্য ২০০ রান একটু কঠিন: সৈকত
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Top End T20, Bangladesh HP Secure Third Consecutive Win
-
2
ECB Investigates Nightclub Incident, England Pacer Brydon Carse in Trouble
-
3
ICC Code of Conduct Breach, Yashasvi Jaiswal and Asitha Fernando Face Sanctions
-
4
Australias Alex Carey Praises Shoriful and Bangladesh Despite Two-Day Test
-
5
Afghanistan Announce T20I Squad for India Series
মিরপুরের জন্য ২০০ রান একটু কঠিন: সৈকত
মিরপুরের জন্য ২০০ রান একটু কঠিন: সৈকত
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সৈকত আলির সেরা ইনিংস ছিল আজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুরের রাইডার্সের দেওয়া পাহাড়সম ২১২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে সৈকতের মান বাঁচানো চেষ্টাটুকু শুধু তোলার রইল। ৪৫ বলে ৬৩ রানের ইনিংস খেলে, দুর্ভাগা তিনি হয়েছেন রানআউটের শিকার। প্রথমবারের মতো নেমেছিলেন ওপেন করতে।
জশ ব্রাউনের সাথে ওপেন করতে নামলেন সৈকত। ব্রাউন দলীয় ১২ রানে ফিরলেও, সৈকত ছিলেন ১৯তম ওভার পর্যন্ত। যখন ফেরেন, তখন দলের রান ১৪৩। শেষপর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানে শেষ হয় চট্টগ্রামের ইনিংস। তানজিদ তামিমের অনুপস্থিতিতে প্রথমবারের মতো ওপেনিংয়ে সৈকত, এসেছিলেন দায়িত্ব নিয়েই বটে,“আমি আজ প্রথমবার ওপেন করলাম। আমি জাস্ট একটা মোমেন্টাম খুঁজতে ছিলাম। আর ঐ সময় সাকিব ভাই এবং মাহেদী হাসান খুব ভালো বোলিং করছে, প্রথম ছয় ওভার। আমাদের জশ (ব্রাউন) এবং টম (ব্রুস) দুজন যখন আউট হয়ে যায়, তখন চেষ্টা করেছি অযথা উইকেট ছুড়ে না আসতে। চেষ্টা করেছি মোমেন্টাম খুঁজতে। যখন ইমরান (তাহির) ভাইকে ছয় মারলাম, তখন আমি ভাবলাম যে আমি মোমেন্টাম পেয়ে গেছি। তখন চেষ্টা করেছি। শুরুর দিকেও চেষ্টা করেছি। কিন্তু সাকিব এবং মাহেদি খুব ভালো বোলিং করেছে, সবাই ভালো বোলিং করেছে।”মিরপুরের উইকেটে সাধারণত এমন রান হয় না। বিপিএলের চলতি আসরে প্রথমবারের মতো দুই'শ রান পেরিয়ে দলীয় সংগ্রহ তুলেছে রংপুর। এমন অবস্থায় মিরপুরে ব্যাট করতে গিয়ে চট্টগ্রামের জন্য কিছুটা কঠিন হয়ে উঠেছিল, সন্দেহ নেই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সৈকত বলছিলেন,
“হ্যা। রানটা আসলে দুইশ’য়ের উপরে মিরপুরের জন্য একটু টাফ। আমাদের বোলাররা দেখেন পুরো টুর্নামেন্টে খুবই ভালো বোলিং করেছেন। আমরা পাচটা ম্যাচ জিতেছে এরমাঝে প্রথমটি বাদে বাকি সবগুলো বলতে গেলে বোলাররাই জিতিয়েছে। সো একটা দিন হতে পারে আমরা সেভাবে ভালো বোলিং করতে পারিনি। বাট উইকেটটাও ভালো ছিল।”বিপিএলে ঢাকা পর্ব আপাতত শেষ হচ্ছে আজ। এরপর চট্টগ্রামে যাচ্ছে ম্যাচগুলো। সেখানে স্বাগতিক হিসেবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সমর্থন পাবে, সেই আশা অবশ্যই সৈকতরা করছেন। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৫ জয় ও ৩ পরাজয় নিয়ে টেবিলের ৩ নম্বরে আছে চট্টগ্রাম।
