মায়ের্সের তাণ্ডবে বোলার ব্যবহারে সংকোচ করেছেন মিঠুন
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Top End T20, Bangladesh HP Secure Third Consecutive Win
-
2
ECB Investigates Nightclub Incident, England Pacer Brydon Carse in Trouble
-
3
ICC Code of Conduct Breach, Yashasvi Jaiswal and Asitha Fernando Face Sanctions
-
4
Afghanistan Announce T20I Squad for India Series
-
5
Australias Alex Carey Praises Shoriful and Bangladesh Despite Two-Day Test
মায়ের্সের তাণ্ডবে বোলার ব্যবহারে সংকোচ করেছেন মিঠুন
মায়ের্সের তাণ্ডবে বোলার ব্যবহারে সংকোচ করেছেন মিঠুন
ফরচুন বরিশালের বিপক্ষে কাছে গিয়েও ম্যাচ হেরেছে সিলেট স্ট্রাইকার্স। কাইল মায়ের্সের ৩১ বলে ৪৮ রানের ইনিংসে ৬৫ রানে ৩ উইকেট হারানো বরিশাল খুব সহজেই ১৫০ রানে পৌঁছে যায়। সাথে ছিল মুশফিকুর রহিমের ৩২ বলে ৫২ রানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে সিলেটের সংগ্রহ থামে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রানে। ম্যাচ শেষে সিলেট দলনেতা মোহাম্মদ মিঠুন বলছেন, মায়ের্সের জন্য ‘মেইন’ বোলারকে ব্যবহার করতেও সংকোচ করেছে তাঁরা।
সিলেটের বড় নামগুলো পারফর্ম করছে না দাবি মিঠুনের। বোলিং ইউনিটে স্বল্পতা নিয়ে খেলতে হচ্ছে বলেও মনে করছেন তিনি। আজ উইন্ডিজ মায়ের্সের ব্যাটে এসেছে ঝড়ো ইনিংস। ৩ চার ও ৩ ছক্কায় ৪৮ রানের ইনিংসে, মিঠুন সংকোচ করেছেন দলের আসল বোলারদের বোলিংয়ে নিয়ে আসতে।“ওরা খুব ভালো ব্যাটিং করেছে। আমাদের যে মেইন বোলার ছিল তাকে ব্যবহারও করতে পারি নাই কাইল মেয়ার্সের জন্য। সানজামুল ভালো বোলিং করছে কিন্তু ২ ওভারের বেশি করাতে পারিনি কাইল মেয়ার্সের জন্য। এরকম ব্যাটার থাকলে উইথ দ্যা স্পিন করানো অনেক কঠিন। অন্য বোলার যারা ছিল আমি বলব না যে খুব একটা খারাপ করেছে। বোলিং ইউনিট হিসেবে যেই রান বোর্ডে ছিল এটা তাড়া করার মত ছিল।”যে রান বোর্ডে ছিল তা তাড়া করার মতো ছিল বলছেন সিলেট অধিনায়ক তবে ব্যাটিংয়ে দুর্বলতা কোথায় দুর্বলতা ছিল? মিঠুন বলছেন, পাওয়ারপ্লে'র সঠিক কার্যকারিতা ঘটাতে পারেনি সিলেট। যা তাদের ভুগিয়েছে প্রতিটি ম্যাচেই। ফলে টপ অর্ডারকে দায়ভার দিচ্ছেন অধিনায়ক।
“আমরাও এই জিনিস নিয়ে টুর্নামেন্ট’জুড়ে কথা বলছি। আমরা অনেক চেঞ্জ করেও চেষ্টা করে দেখছি। তারপরেও দেখেন পুরো টুর্নামেন্টে প্রথম ম্যাচ বাদে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আমরা পাওয়ারপ্লেতে ভেঙে পড়েছি। টি-টোয়েন্টি ম্যাচে সবাই চায় পাওয়ারপ্লে ইউজ করতে। সেখানেই আমরা ভেঙে পড়েছি। আমি মনে করি আজকে যেই নেতিবাচক ফলাফল হয়েছে এটার পুরো দায়ভার ব্যাটিং ইউনিটকেই নিতে হবে। বোলাররা কিন্তু খুব একটা খারাপ করে নাই। এখন পর্যন্ত আমাদের যেই ব্যর্থতা আছে তার দায় হচ্ছে টপ অর্ডার ব্যাটারদের।”জাতীয় দলের অধিনায়ক হিসেবে ৩ সংস্করণে দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। সিলেট দলের হয়ে খেলছেন এই ব্যাটার। তবে মাশরাফি বিন মুর্তজার অবর্তমানে সহ-অধিনায়ক মিঠুনের কাঁধে উঠেছে সিলেটের দায়িত্ব। শান্তকে অধিনায়কত্ব না দেওয়া ‘ব্যাক ফায়ার’ করেছে কি না, এমন প্রশ্নে মিঠুন বললেন, এ ব্যাপারে শান্ত নিজে ভালো বলতে পারবে।
