লিটনের ক্রিকেট-ভাবনা, অধিনায়কত্ব পছন্দ সালাউদ্দিনের
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
New Zealand Seal ODI Series with Thrilling One-Wicket Win Over West Indies
-
2
England Clinch Series Despite Rohits Century
-
3
Rohit Sharma Dismisses Retirement Rumours After Record 138 at Lords
-
4
Jason Gillespie Hits Back at Aaqib Javed as Controversy Erupts Again in Pakistan Cricket
-
5
Australia Name Test Squad for Bangladesh Series, Cummins, Lyon and Hazlewood Return
লিটনের ক্রিকেট-ভাবনা, অধিনায়কত্ব পছন্দ সালাউদ্দিনের
লিটনের ক্রিকেট-ভাবনা, অধিনায়কত্ব পছন্দ সালাউদ্দিনের
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব শেষ হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স ম্যাচের মধ্য দিয়ে। টেবিলের শীর্ষে থাকা রংপুরকে ৬ উইকেটে হারিয়েছে দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা। গতকালের ম্যাচে ওপেনার লিটন দাসের ব্যাটে আসে ৪৩ (৪২) রানের ইনিংস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুমিল্লা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের আলোচনায় উঠেছে এসেছে লিটনের ক্রিকেট-সেন্স, বিপিএলের উন্নতিতে পরিকল্পনা ইত্যাদি নানা বিষয়। লিটনের অধিনায়কত্ব নিয়ে যে আলোচনা ও সমালোচনার জায়গা তৈরি হয়, সে নিয়ে কথা বলেছেন সালাউদ্দিন। বাংলাদেশের এই ওপেনারকে নিয়ে একটি আলোচনা খুব প্রচলিত, তিনি খুব একটা অধিনায়ক-সুলভ নন। এ ব্যাপারে অবশ্য তীব্র দ্বিমত করছেন কুমিল্লার কোচ।
সালাউদ্দিন বলেন, “আপনি তো একটা মানুষকে দূর থেকে দেখেই জাজ করে ফেলেন তাকে দায়িত্ব দিয়ে তো দেখেন না। সে যখন জাতীয় দলে ক্যাপ্টেন ছিল দল ভালো ফলাফল করছে। আমার মনে হয় আমরা বাইরে থেকে হয়ত অনেক কিছু আন্দাজ করে ফেলি সে এইরকম, সে সেইরকম। একজন তো এসেই লিডার হয়ে যাবে না। এটাও তো একটা শিখার ব্যাপার আছে। সে খুব দ্রুত শিখতেছে। তার যে ঘাটতি ছিল সে তা কাটানোর চেষ্টা করছে। তার সাথে আমার ক্যাপ্টেন্সি নিয়ে অনেক কথা হয়। কোন জায়গায় উন্নতি লাগবে কী করলে ভালো হবে না হবে। অনেক কিছুই সে করতে পারতেছে। আর ক্রিকেট সেন্স তার মাথা অনেক ভালো। কে কী বলল না বলল সেটা নিয়ে অত আমি বুঝি না। আমি যা বুঝি তার ক্রিকেট সেন্স অনেক ভালো।” লিটন কুমিল্লার অধিনায়কের দায়িত্ব পালন করছেন চলতি আসরে। ব্যাটিং নিয়ে অনেক বেশি সচেতন এই ওপেনার, সালাউদ্দিন সে কথাও বললেন। পাশাপাশি লিটন সবসময় ক্রিকেট নিয়ে চিন্তা করে, তাঁর অধিনায়কত্ব বেশ পছন্দ করেছেন কুমিল্লা কোচ। “তার ক্রিকেটিং সেন্স অনেক ভালো। সে ক্রিকেট নিয়ে সবসময় চিন্তা করে। ব্যাটিংয়ে সে অনেক গোছানো ব্যাটিং করছে। তার ক্যাপ্টেন্সিটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমার কাছে মনে হয় সে খুব ভালো ক্যাপ্টেন হতে পারবে ভবিষ্যতে।” বিপিএলের বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ কোচ। টুর্নামেন্টের চট্টগ্রাম অংশে বেশ রান হয়েছে, খেলোয়াড়েরা আসছে। সালাউদ্দিন বললেন, যদি বিপিএলের জন্য একটা ভালো সময় রাখা হয় এবং এসব নিয়ে চিন্তা করা হয়– তবে এই টুর্নামেন্টের অনেক উন্নতি করা সম্ভব।