ক্যারিবীয় পিচের সাথে মিল থাকায় বাংলাদেশ উপভোগ করেন দেয়াল
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Top End T20, Bangladesh HP Secure Third Consecutive Win
-
2
ECB Investigates Nightclub Incident, England Pacer Brydon Carse in Trouble
-
3
ICC Code of Conduct Breach, Yashasvi Jaiswal and Asitha Fernando Face Sanctions
-
4
Australias Alex Carey Praises Shoriful and Bangladesh Despite Two-Day Test
-
5
Afghanistan Announce T20I Squad for India Series
ক্যারিবীয় পিচের সাথে মিল থাকায় বাংলাদেশ উপভোগ করেন দেয়াল
ক্যারিবীয় পিচের সাথে মিল থাকায় বাংলাদেশ উপভোগ করেন দেয়াল
খুলনার নামে আরেকটি হার লেখা হলো। এ দিয়ে টানা ৩ ম্যাচে হারের স্বাদ আস্বাদন করল দলটি। পরাজিত দলের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার মার্ক দেয়াল। তবে তিনি আজ হাত ঘুরিয়ে প্রতিপক্ষের ৩ টি উইকেট সংগ্রহ করেছেন ১৯ রান দিয়ে। কথা বলতে গিয়ে জানালেন, নিজের প্রথম ম্যাচ হলেও, বাংলাদেশের কন্ডিশন উপভোগ করছেন দেয়াল।
আজ সিলেট স্ট্রাইকার্সকে জিততে হলে শেষ ১২ বলে করতে হতো ১৯ রান। রুবেল হোসেন বল হাতে এসে ১৯তম ওভারেই ২৪ রান দিয়ে বসেন। হারতে হয় খুলনা টাইগার্সকে। টানা ৪ ম্যাচ জয়ের পর টানা ৩ ম্যাচে হার, ‘মোমেন্টাম’ হারাল কি না খুলনা? দেয়াল বলেন, “এটা আসলে আমার প্রথম ম্যাচ। আমি আসলে মোমেন্টাম হারানোর বিষয়টি অনুভব করছি না। তবে আমরা সবাই জানি লম্বা টুর্নামেন্টে এমন কিছু ঘটতেই পারে। ভালো শুরুর পর কিছুটা পিছিয়ে পড়া। তবে এখনও আমাদের হাতে পাঁচ ম্যাচ আছে। এখন আমাদের কাজ হলো সেই পাঁচ ম্যাচে ভালোভাবে লড়াই করা। কোয়ালিফায়ার স্টেইজ (প্লে-অফ) খুব বেশি দূরে নয়।'' এর আগের আসরেও খুলনার হয়ে খেলেছেন দেয়াল। আবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনার জার্সি গায়ে চাপিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করলেন দলের প্রতি। সামনের ম্যাচগুলোতে নিজের ফর্ম ধরে রাখার ব্যাপারে আশাবাদী তিনি। দেয়াল জানালেন, বাংলাদেশের কন্ডিশন উপভোগ করেন তিনি। এর মূল কারণ হিসেবে বললেন, তাঁর নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে মিল আছে বাংলাদেশের।“অবশ্যই। ক্যারিবিয়ানেও আমাদের এমন পিচ হয়ে থাকে। এখানে অনেকটা বাড়ির মতই মনে হয় আমার। প্রথম ওভারে আমি কিছুটা বাজেভাবে শুরু করেছিলাম। তবে পরে উইকেট ভালোভাবে মূল্যায়ন করে আমি বুঝতে পেরেছিলাম কোন লেন্থে বল করতে হবে এবং এটি কাজেও দিয়েছে।''ঢাকায় আপাতত খুলনার আর ম্যাচ নেই। আগামী মঙ্গলবার চট্টগ্রামে দিনের দ্বিতীয় খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স।
