কাল খেলা শুরু হবে নির্ধারিত সময়ের আগে
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
2
Mahela Jayawardene Parts Ways with Mumbai Indians Ahead of IPL Auction
-
3
Litton Ruled Out of Tri-Nation Series Due to Injury, Mehidy Also Misses Opening Match
-
4
Bangladesh Suffer Heavy Defeat to Zimbabwe in Tri-Nation Series
-
5
Bangladesh Field First Against Zimbabwe, Towhid Hridoy Takes Over as Captain
কাল খেলা শুরু হবে নির্ধারিত সময়ের আগে
কাল খেলা শুরু হবে নির্ধারিত সময়ের আগে
ঢাকা টেস্টের ২য় দিনের খেলা নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে শুরু হবে। আজ ম্যাচের প্রথম দিন সকাল সাড়ে নয়টায় খেলা শুরু হয়, কিন্তু আলোক স্বল্পতা ইস্যুতে নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হয় দিনের খেলা। তবে আগামীকাল, ঢাকা টেস্টের ২য় দিনের খেলা শুরু হবে সকাল ৯টা ১৫ মিনিটে। আলোক স্বল্পতার কারণে মিরপুরে নির্ধারিত সময়ের আগেই প্রথম দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা। বাজে আবহাওয়ার কারণে আলোক স্বল্পতা দেখা গিয়েছিল। সকাল থেকেই জ্বালিয়ে রাখা হয় স্টেডিয়ামের ফ্লাডলাইট। নিউজিল্যান্ড দল নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১২.৪ ওভারে ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে। এরপর আলোর স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায় নির্ধারিত সময়ের ১৪ মিনিট আগে। প্রথম দিন শেষে বাংলাদেশ এগিয়ে আছে ১১৭ রানে। টাইগাররা টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৭২ রানে। শেষ বিকালে মিরাজ, তাইজুলের স্পিন ঘূর্ণিতে চালকের আসনে ফিরে স্বাগতিকরা। ঢাকা টেস্টের শেষ সেশনটা স্বাগতিকদের কেটেছে ভালোই। এই সেশনে কেবল টাইগার স্পিনাররাই দেখিয়েছে দাপট। নিউজিল্যান্ডের টপ অর্ডারকে ঘাম ছুটিয়ে ছাড়লেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম।
