হৃদয় ইস্যুতে সালাউদ্দিন টানলেন জাকেরকে
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Top End T20, Bangladesh HP Secure Third Consecutive Win
-
2
ECB Investigates Nightclub Incident, England Pacer Brydon Carse in Trouble
-
3
ICC Code of Conduct Breach, Yashasvi Jaiswal and Asitha Fernando Face Sanctions
-
4
Afghanistan Announce T20I Squad for India Series
-
5
Australias Alex Carey Praises Shoriful and Bangladesh Despite Two-Day Test
হৃদয় ইস্যুতে সালাউদ্দিন টানলেন জাকেরকে
হৃদয় ইস্যুতে সালাউদ্দিন টানলেন জাকেরকে
খুলনা টাইগার্সের বিপক্ষে জয় ছিনিয়ে এনেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজও দলের পক্ষে হাল ধরেছেন তাওহীদ হৃদয়। শুরুতে উইকেট পতনের পরেও তাওহীদের সাথে জাকের আলি অনিকের জুটিতে জয়ের স্বাদ নিশ্চিত করে কুমিল্লা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন কুমিল্লা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। হৃদয়ের কথা বলতে গিয়ে তুললেন জাকের আলির কথা।
সংবাদ সম্মেলনে হৃদয়কে নিয়ে প্রথম প্রশ্নটা আসে। তাই স্বাভাবিক। ৭ চার ও ৭ ছয়ে ৪৭ বলে ৯১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এই ব্যাটার। হৃদয়ের সাথে ছিলেন আরেকজন, জাকের। দলীয় ৩ ও ৪৪ রানে প্রথম দুই উইকেট পতনের পর জাকেরই সমর্থন জুগিয়েছেন, সাহসী ব্যাটিং করেছেন। হৃদয়ের সাথে জুটিতে আসে ৫৪ বলে ৮৪ রান। দলকে জিতিয়ে মাঠ ছাড়া জাকেরের নামের পাশে ছিল ৩১ বলে ৪০ রান। এই ইনিংসে হাঁকান ৩ ছয় ও ২ বাউন্ডারি। আজকের ম্যাচ নয় এবারের বিপিএল জুড়েই জাকের ফিনিশিংয়ে দুর্দান্ত ভূমিকা রাখছেন। সংবাদ সম্মেলনে ম্যাচ জয়ের অন্যতম নায়ক তাওহীদ হৃদয়ের কথা বলতে গিয়েই সালাউদ্দিন বললেন,“শুধু হৃদয়ের কথা বলবনা, জাকেরের কথাটা সবসময় আপনারা ভুলে যান, আপনারা কেউ কিন্তু আসলে কখনোই জিজ্ঞেস করেন না।''এরপর তিনি যোগ করেন,
“ছেলেটার হয়ত চেহারা একটু কালো, এই কারণে আমার মনেহয়, বোর্ডও তাঁকে দেখে না ঠিকমতো। আপনারা ছয় নম্বর, সাত নম্বরে প্লেয়ার খোঁজেন। এই ছেলেটা লাস্ট কয়েকটা ম্যাচ থেকে খুবই ভালো খেলতেছে। তাঁর স্ট্রাইক রেট যদি দেখেন, আর সে প্রতিটা দিনই আমাদের ক্রুশাল মোমেন্টে রানটা করে দিতেছে এবং সে অনেক সেন্সিবল।''আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ওডিআই ও টি-টোয়েন্টি দল নিয়ে কথা বলেন সালাউদ্দিন। তিনি বলেন,
“আমি গতকাল বাংলাদেশ টিম দেখলাম। আপনি ৫ টা ওপেনার রাখছেন, মিডল অর্ডারে ২ টা ব্যাটসম্যান মনে হয়। একটা সুবিধা আছে হয়ত, সবসময় বাংলাদেশ ওপেনিংই করবে, ১৬-১৭ ওভার পর্যন্ত ওপেন করবে, এটা একটা সুবিধা হতে পারে। তবে রাইট জায়গায় রাইট প্লেয়ার পিক করাটা খুব জরুরি।''জাকের প্রসঙ্গ সালাউদ্দিন আবারও নিয়ে আসেন। যেহেতু মিডল অর্ডার বা ছয়-সাত পজিশন নিয়ে বাংলাদেশের একটি ভাবনা থাকে। সেখানে জাকেরের মতো খেলোয়াড়দের সুযোগ না দেওয়াকে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ কোচ।
