হাই-ভোল্টেজ ম্যাচে টসে জিতলেন লিটন
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Top End T20, Bangladesh HP Secure Third Consecutive Win
-
2
ECB Investigates Nightclub Incident, England Pacer Brydon Carse in Trouble
-
3
Afghanistan Announce T20I Squad for India Series
-
4
ICC Code of Conduct Breach, Yashasvi Jaiswal and Asitha Fernando Face Sanctions
-
5
Australias Alex Carey Praises Shoriful and Bangladesh Despite Two-Day Test
হাই-ভোল্টেজ ম্যাচে টসে জিতলেন লিটন
হাই-ভোল্টেজ ম্যাচে টসে জিতলেন লিটন
বিপিএলে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচ, যেখানে লড়াইয়ে নামছে দুই শক্তিশালী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। এ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় লিটন দাস। আগের ম্যাচে ডাক হওয়া মুমিনুল হক আজ নেই সেরা একাদশে। ফিরলেন ইমরান তাহিরও।
বিপিএলের হাই-ভোল্টেজ ম্যাচে টসে জিতল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন দাস। সিদ্ধান্ত নিলেন আগে বোলিং করার। দুই দলের সেরা একাদশেই এসেছে একাধিক পরিবর্তন। ইমরুল কায়েস, জনসন চার্লস বাদ পড়লেন কুমিল্লার একাদশ থেকে। এই দুইয়ের জায়গায় ঢুকলেন মাহিদুল ইসলাম অংকন ও ম্যাথু ফোর্ড। অন্যদিকে, রংপুরের হয়ে আজ খেলছেন না মুমিনুল হক, বসিয়ে রাখা হয়েছে ডোয়াইন প্রিটোরিয়াসকেও। ফিরলেন মাহিদুল ইসলাম অংকন ও ইমরান তাহির। লিগ পর্বে এটিই রংপুর রাইডার্সের শেষ ম্যাচ। আগের ১১ ম্যাচে ৯ জয়ে মোট ১৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের টপে। দুইয়ে থাকা কুমিল্লার এটি ১১তম ম্যাচ। গেল ১০ ম্যাচে তাদের জয়ের সংখ্যা ৭টি। এক-দুইয়ে থাকতে হলে জয়ের বিকল্প নেই লিটনদের।রংপুর রাইডার্স একাদশ-
সাকিব আল হাসান, রনি তালুকদার, ব্রেন্ডন কিং, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), মুমিনুল হক, শামীম পাটোয়ারী, টম মুরস, জিমি নিশাম, শেখ মেহেদী, ইমরান তাহির, আবু হায়দার রনি ও হাসান মাহমুদ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ- লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অংকন, তাওহীদ হৃদয়, জাকের আলি, আন্দ্রে রাসেল, মঈন আলি, সুনীল নারাইন, রিশাদ হোসেন, মুশফিক হাসান, তানভীর ইসলাম ও ম্যাথু ফোর্ড।