ঢাকার ক্রিকেটাররা ‘মানসিকভাবে ভেঙে পড়েছে’
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Top End T20, Bangladesh HP Secure Third Consecutive Win
-
2
ECB Investigates Nightclub Incident, England Pacer Brydon Carse in Trouble
-
3
ICC Code of Conduct Breach, Yashasvi Jaiswal and Asitha Fernando Face Sanctions
-
4
Afghanistan Announce T20I Squad for India Series
-
5
Australias Alex Carey Praises Shoriful and Bangladesh Despite Two-Day Test
ঢাকার ক্রিকেটাররা ‘মানসিকভাবে ভেঙে পড়েছে’
ঢাকার ক্রিকেটাররা ‘মানসিকভাবে ভেঙে পড়েছে’
সাগরিকাতে দুর্দান্ত ঢাকাকে টানা ১০ হারের লজ্জায় ডুবাল খুলনা টাইগার্স। একের পর এক পরাজয়ে ক্লান্ত ঢাকা এবার এনামুল হক বিজয়দের কাছে হারল ৫ উইকেটে। তাসকিন আহমেদের দল যেন পার করছে অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়ার বিভীষিকাময় সময়! দুর্দান্ত ঢাকার হয়ে এবারের বিপিএল মাতাতে আসা শন উইলিয়ামস জানালেন টানা হারের কারণে মানসিকভাবে এখন বিপর্যস্ত দলের খেলোয়াড়রা।
পরাজয়ের বৃত্ত থেকে যেন কোনভাবেই বের হতে পারছে না তাসকিন, মোসাদ্দেকের দুর্দান্ত ঢাকা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়ের পর টানা ১০ ম্যাচে তারা দেখল হার। লজ্জার রেকর্ডে আগেই তাদের শেষ হয়ে যায় সেমির আশা। দুর্দান্ত ঢাকার জিম্বাবুইয়ান রিক্রুট শন উইলিয়ামসের খেলা দুই ম্যাচের একটিতেও দলকে আস্থার প্রতিদান দিতে পারেননি। বরিশালের বিপক্ষে ১২ রান করা উইলিয়ামস আজ খুলনার সাথে পেয়েছেন গোল্ডেন ডাকের স্বাদ। তিনিই ঢাকার প্রতিনিধি হয়ে আসলেন সংবাদ সম্মেলনে, এসেই দিলেন চমকপ্রদ সব তথ্য।'আগের ম্যাচগুলোর কথাও যদি বিবেচনা করি। এখানে ব্যাটিং যতটা না টেকনিক্যাল বিষয়, তার চেয়ে বেশি মেন্টাল এপ্রোচ। এতগুলো ম্যাচ টানা হারার পর ইমোশনালি ক্রিকেটাররা ভীষণভাবে আক্রান্ত হচ্ছে। এই সময়টায় আমাদের একটা দল হয়ে থাকা দরকার, পরিস্থিতি আরও ভালোভাবে সামাল দেওয়া দরকার।' 'আমি তো মাত্র এলাম। এসব নিয়ে কথা বলতে হবে। মানসিকভাবে অনেকেই ভেঙে পড়েছে। মানুষ রেগে যাচ্ছে, চাচ্ছে আপনি পারফর্ম করুন। এমন পরিস্থিতিতে ভয় কাজ করে, ভালো করা কঠিন হয়ে যায়।''মানসিকতা আর প্রস্তুতিই সাফল্যের চাবি। দলে কোনো টেকনিক্যাল সমস্যা নেই। আমি নিশ্চিত করছি। আমরা টানা ব্যর্থতার বৃত্তে বন্দী। নিজের ইমোশন কন্ট্রোল করে খেলতে হবে। পরিস্থিতি অনুযায়ী খেলাটাই আমার কাছে সবচেয়ে বড় হাতিয়ার। টি-টোয়েন্টিতে বলে বলে পরিস্থিতি বদলে যায়। আপনি এই সমস্যা কীভাবে সামাল দিচ্ছেন এটাই বড় বিষয়। সবকিছু হয়ত ট্রফি কেন্দ্রিক। তবে শেখার ব্যাপারও কিন্তু কম নয়। এটাই ক্রিকেটারদের বড় পরীক্ষা। ভুল থেকে শিখতে হবে। গৌরব ও প্যাশন নিয়ে এগিয়ে যেতে হবে। কারণ আপনি জয়ের জন্যই খেলতে নামেন।'
