চট্টগ্রামের উইকেট নিয়ে স্বীয় পর্যবেক্ষণ জানালেন মহারাজ
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Top End T20, Bangladesh HP Secure Third Consecutive Win
-
2
ECB Investigates Nightclub Incident, England Pacer Brydon Carse in Trouble
-
3
ICC Code of Conduct Breach, Yashasvi Jaiswal and Asitha Fernando Face Sanctions
-
4
Afghanistan Announce T20I Squad for India Series
-
5
Australias Alex Carey Praises Shoriful and Bangladesh Despite Two-Day Test
চট্টগ্রামের উইকেট নিয়ে স্বীয় পর্যবেক্ষণ জানালেন মহারাজ
চট্টগ্রামের উইকেট নিয়ে স্বীয় পর্যবেক্ষণ জানালেন মহারাজ
দক্ষিণ আফ্রিকা থেকে কেশভ মহারাজ এসেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে। ফরচুন বরিশালের হয়ে আজ প্রথম ম্যাচ খেলে পারফরম্যান্সটা ভালোই করলেন। ৪ ওভার বল করে ১ উইকেট নিয়ে দিয়েছেন মাত্র ১৯ রান। স্পিনে ক্ষুরধার রূপে হাজির হওয়ায় মহারাজের এখন জুড়ি নেই। কিছুদিন আগে তো বললেন, ব্যাটিংটাও খুব ভালোভাবেই ঝালাই করার চেষ্টা এখন তাঁর। আজ বরিশালের জয়ের দিনে কথা বলেছেন সংবাদ সম্মেলনে।
চট্টগ্রামের মাটিতে রান হচ্ছে মুহুর্মুহু। সেখানে বোলারদের জন্য কিছুটা চাপ তৈরি হওয়া খুব স্বাভাবিক। বরিশাল যেমন প্রথম ইনিংসে ১৮৬ রান সংগ্রহ করেছে। জবাবে ঢাকার চেষ্টা থেমেছে ১৫৯ রানে। কৃপণ ছিল মহারাজের ৪ টি ওভার। কেমন লাগছে এমন শুরু করে?“হ্যাঁ। ভালো লাগছে। দারুণভাবে শুরু করাটা বেশ ভালো ব্যাপার। এখান থেকে আমরা সামনে আরও ভালো করার চেষ্টা করব।''এমন উইকেটে বল করা কিছুটা কঠিন মানছেন মহারাজ। মাঠের বাউন্ডারিও কিছুটা ছোট। ব্যাটাররা রান করছেন অবলীলায়। এই প্রোটিয়া স্পিনার তাই বললেন,
“হ্যাঁ অনেক কঠিন। এখানে মাঠ ছোট হওয়ায় বাউন্ডারি মারার জন্য অত বেশি কষ্ট করতে হয় না। এখানে পেসাররা বেশ কিছু উইকেট পেয়েছে। তাদেরকে অনেক কৃতিত্ব দিতে হবে। আমার লাইন লেন্থ নিয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষা চালাতে হয়েছে।''টি-টোয়েন্টি বোলিংয়ে ‘স্মার্ট’ হওয়া নিয়ে বক্তব্য আছে মহারাজের। কিছুদিন আগেই তা বলেছিলেন। যেহেতু এই সংস্করণে রান বেশি হয়, সেহেতু বল ডেলিভারির ক্ষেত্রে মাথার ব্যবহার খুব কার্যকরী। শুধু মাথাই নয়, মাথা দিয়ে চিন্তা করে বোলিংয়ে স্পিন-পেসে সমন্বয় করতে পারাটা জরুরি। মহারাজ বলেন,
“হ্যাঁ। উইকেট খুব বেশি স্পিন সহায়ক হলে হয়ত আপনাকে অত বেশি কিছু করতে হবে না। কিন্তু সেরকম না হলে আপনাকে পেসের ভ্যারিয়েশন চালিয়ে যেতে হবে। লাইন লেন্থ ভালোভাবে ঠিক রেখে বোলিং করে যেতে হবে।''দক্ষিণ আফ্রিকার উইকেটের সাথে অনেকখানি মিল খুঁজে পাচ্ছেন মহারাজ। অন্তত চট্টগ্রামের উইকেটকে তেমনই মনে হচ্ছে তাঁর কাছে। তবে নিজ দেশের উইকেটে যে বাউন্সটা থাকে, সেটা হয়ত বাংলাদেশে অনুপস্থিত। তবে টার্ন পাওয়া যায় মাঝেমধ্যে, যা খুব অবাক করার মতো। “সাধারণত দক্ষিণ আফ্রিকার উইকেটে কিছুটা বাউন্স থাকে। মাঝেমাঝে সেখানে অবাক করে দেওয়ার মত টার্ন পাওয়া যায়। তবে কমবেশি ব্যাটিং সহায়ক উইকেটই থাকে দক্ষিণ আফ্রিকায়। এখানেও প্রায় একই রকম।''
