চট্টগ্রাম-খুলনার ডু অর ডাই ম্যাচ
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Top End T20, Bangladesh HP Secure Third Consecutive Win
-
2
ECB Investigates Nightclub Incident, England Pacer Brydon Carse in Trouble
-
3
ICC Code of Conduct Breach, Yashasvi Jaiswal and Asitha Fernando Face Sanctions
-
4
Afghanistan Announce T20I Squad for India Series
-
5
Australias Alex Carey Praises Shoriful and Bangladesh Despite Two-Day Test
চট্টগ্রাম-খুলনার ডু অর ডাই ম্যাচ
চট্টগ্রাম-খুলনার ডু অর ডাই ম্যাচ
বিপিএলে চট্টগ্রাম পর্বের আজ শেষ দিন। দুপুরের ম্যাচে ডু অর ডাই ম্যাচে লড়াইয়ে নামছে ঘরের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। সুপার ফোরের পথ সহজ করতে দু'দলের জন্যই মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচ। জিতলেই চট্টগ্রাম পেয়ে যাবে প্লে অফের টিকিট
১৯ জানুয়ারি পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসরের। এরই মধ্যে ঢাকা-সিলেট-ঢাকা ঘুরে আজ শেষ হচ্ছে চট্টগ্রাম পর্বও। দিনের প্রথম খেলায় চ্যালেঞ্জার্সরা টসে জিতে আগে ব্যাটিংয়ে নামছে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য আজকের ম্যাচ অবশ্য সহজ সমীকরণের। খুলনাকে হারাতে পারলেই মোট ১৪ পয়েন্ট নিয়ে চূড়ান্ত করবে প্লে অফ মঞ্চ। অন্যদিকে, আজকের ম্যাচ ছাড়াও খুলনার বাকি আছে আরও এক ম্যাচ। সমান ৫ জয় ও হারে তাদের পয়েন্ট এখন ১০।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। দুই দলের সেরা একাদশেই এসেছে পরিবর্তন। ওশানে থমাসের জায়গায় খুলনার সেরা একাদশে জেসন হোল্ডার। চট্টগ্রামের একাদশে নেই বিস্ফোরক ওপেনার জশ ব্রাউন ও জিয়াউর রহমান। ব্রাউনের জায়গায় খেলতে নামলেন আরব আমিরাতের ওপেনিং ব্যাটার মোহাম্মদ ওয়াসিম। জিয়াউর রহমানের পরিবর্তে ঢুকলেন শাহাদাত হোসেন দিপু।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ-
মোহাম্মদ ওয়াসিম, তানজিদ হাসান তামিম, টম ব্রুস (উইকেটকিপার), শুভাগত হোম (অধিনায়ক), সালাউদ্দিন শাকিল, শাহাদাত হোসেন দিপু, সৈকত আলি, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, রোমারিও শেফার্ড ও বিলাল খান।
খুলনা টাইগার্স একাদশ-
এনামুল হক বিজয় (অধিনায়ক), শাই হোপ (উইকেটকিপার), এভিন লুইস, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, জেসন হোল্ডার, ওয়াইন পারনেল, আরিফ আহমেদ, মুকিদুল ইসলাম ও নাসুম আহমেদ।
